বড় ধাক্কা খেলাম, তবে হাল ছাড়ছি না: মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৭ ২২ নভেম্বর ২০২২
আশায় বুক বাঁধছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। নিজের শেষ বিশ্বকাপে হয়তো জাত চিনিয়ে দেবেন লিওনেল মেসি। হয়তো নিন্দুকদের দেখিয়ে দেবেন, তিনি শুধু ক্লাব ফুটবলের রাজা নন। জাতীয় দলের জার্সি গায়েও সমান পারদর্শী। বিশ্বকাপের প্রথম ম্যাচে অন্তত সমর্থকদের সেই আশা পূরণ করতে পারলেন না জাদুকর।
বলা ভালো, প্রথম ম্যাচে সমর্থকদের হতাশ করলেন মেসি। হতাশ করল আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করা ছাড়া মেসির আর তেমন উল্লেখযোগ্য অবদানও নেই এদিন। ম্যাচ হেরে স্বভাবতই হতাশ তিনি। খেলা শেষে এলএমটেন বলেই দিলেন, আমরা শেষ হয়ে গিয়েছি মনে হচ্ছে। এভাবে শুরুটা করতে চাইনি। জিততে চেয়েছিলাম।
কিন্তু নায়কদের তো আর হতাশ হলে চলে না। ঘুরে দাঁড়াতে হয়, সতীর্থদের তাঁতাতে হয়। তাই পরক্ষণেই আর্জেন্টিনার অধিনায়ক বলে দিচ্ছেন, এই হার অত্যন্ত বেদনার। কিন্তু নিজেদের একাত্মতা ধরে রাখতে হবে আমাদের। মানসিকভাবে শান্ত থাকতে হবে। এখন মেক্সিকোকে হারানোর প্রস্তুতি শুরু করতে হবে।
এদিন আর্জেন্টিনার হারের অন্যতম কারণ বারবার অফসাইড ট্র্যাপে ফেঁসে যাওয়া। সৌদির হাইলাইন ডিফেন্সের ফাঁদে ফেঁসে জোড়া গোল খোয়াতে হয়েছে লউতারো মার্টিনেজকে। হারের ধাক্কায় তিনিও হতাশ।
মার্টিনেজ বলেছেন, আমাদের জন্য সত্যিই দুঃখের দিন। আমরা ভেবেছিলাম, দারুণ একটা জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করব। কিন্তু সেটা আর হলো না। যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা দ্রুত এই ম্যাচটা ভুলে সামনের দিকে তাকাতে চাইছি। এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে ঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। দ্রুত নিজেদের খেলায় ফিরতে হবে।
মার্টিনেজ মেনে নিচ্ছেন, নিজেদের ভুলেই ম্যাচটা হেরেছি আমরা। বিশেষত দ্বিতীয়ার্ধে। এই ভুলগুলি দ্রুত ঠিক করে নিতে হবে। প্রথমার্ধে আরও বেশি গোল করা উচিত ছিল আমাদের। কিন্তু কী আর করা যাবে, এটাই বিশ্বকাপ।
এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়াটা সৌদি আরবের জন্য বিশ্বজয়ের থেকে কম কিছু নয়। ম্যাচ শেষেই সৌদি সমর্থকরা স্টেডিয়ামে চেঁচিয়ে গাইছিলেন, কোথায় মেসি, আমরা মেসিকে হারিয়ে দিয়েছি। সাজঘরে ঢুকে সৌদির ফুটবলারদের নাচের ভিডিও-ও ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার পর নিজেদের সাফল্যে যেন বিশ্বাস করতে পারছেন না সৌদির কোচ রেনার্ডও। তিনি স্পষ্ট বলে দিচ্ছেন, আর্জেন্টিনা দুর্দান্ত দল। আজ ভাগ্য আমাদের সঙ্গে ছিল। এটাই ফুটবল। এখানে অদ্ভুত সব কাণ্ড ঘটে যায়।
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















