মাঝ আকাশে পিস্তল হাতে ককপিটে প্রবেশের চেষ্টা যাত্রীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৫ ২৪ ফেব্রুয়ারি ২০১৯
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে অস্ত্রধারীরা ছিনতাই করার চেষ্টার পর বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করা হয়। শেষ খবর পর্যন্ত উড়োজাহাজটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উড়োজাহাজটি ঢাকা থেকে দুবাই যাচ্ছিল। মাঝ আকাশেই এই ঘটনা ঘটে।
আজ রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে।
ঘটনাস্থল থেকে একাধিক সূত্র বলছে, বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা। কিন্তু উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে।
এরপরই দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়। প্লেনটি রানওয়েতে অবস্থান করছে এবং সেটি ঘিরে রেখেছে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ময়ূরপঙ্খী বিমানটি রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে।
ময়ূরপঙ্খী উড়োজাহাজটি বোয়িং-৭৩৭ মেডেলের। ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।
দুবাইগামী বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা হয়। বিমানের এক যাত্রী পিস্তল হাতে পাইলটের ককপিটে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পাইলট ও কেবিন ক্রুরা ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।
দুবাইগামী ফ্লাইট ময়ূরপঙ্খীতে যাত্রী হিসেবে ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। তিনি বলেন, ভেতরে একজন হাইজ্যাকার আছে। তিনি বাঙালি। বিমান থেকে সব যাত্রীকে নামানো হয়েছে। হাইজ্যাকারকে নামানোর চেষ্টা চলছে।
জানা গেছে, যে ব্যক্তি বিমানে অস্ত্র হাতে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই চেষ্টা করেছেন তিনি একজন কেবিন ক্রু।
ঘটনার পর থেকে বিমানটি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে। সেখানে নৌবাহিনীর কমান্ডো ও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অবস্থান নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন।
ঘটনার পরপরেই র্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের ভেতর প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভিড় করছেন।
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- এলপিজির দাম বাড়ল
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
















