শিশুকে ভদ্রতার অনুশীলন করাবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:১৩ ১০ ডিসেম্বর ২০১৯
শিশুরা অনুকরণপ্রিয়! তাদেরকে ছোটবেলা থেকে যেমন শেখানো হবে তারা তেমনই ব্যবহার করবে। অভিভাবকেরা শিশুদের দাঁত ব্রাশ করানো, সময়মত স্কুলে পাঠানো সর্বোপরি বাহ্যিক সজ্জাকে পরিপাটি করতে যতটা মনোযোগ দেন ততটা দেন না আভ্যন্তরীণ বিকাশে। শিশুদের ভদ্রতা শেখানো বলতে আমরা বুঝি, মিথ্যে বললে বকা দেওয়া, দুষ্টুমি করলে নিষেধ করা, বড়দের সালাম বা আদাব দেওয়া। বড়দের সম্মান করা বা কারো সাথে দূর্ব্যবহার না করার কথাগুলো আমরা মোটা দাগে শেখানোর চেষ্টা করি, গভীর অর্থে নয়। এর ফলে বড় হয়ে পরিবারের গন্ডির বাইরে বিশাল পৃথিবীতে মানিয়ে নিতে কষ্ট হয় তাদের। না চাইতেও ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন না অনেকে। তাই যত্নের সাথে শিশুকে শিষ্টাচারের দীক্ষা দেওয়া প্রয়োজন। জেনে নিন কীভাবে-
অন্যের সাহায্য নিন
আপনার সন্তান বলে তাকে সকল আদবকায়দা আপনাকেই শেখাতে হবে এমন কোন কথা নেই। অনেক সময় শিশুরা বাবা-মাকে সবসময় দেখে অভ্যস্ত হওয়ার কারণে তাদের কথা শুনতে চায় না। দেখা যায়, পরিবারে এমন অন্য কেউ রয়েছে যে কোন কথা বললে শিশুটি গুরুত্ব দিয়ে শুনছে। এতে ঈর্ষান্বিত বা হীনমন্য বোধ করার কিছু নেই।
ভাষায় আনুন ইতিবাচকতা
আপনি যখনই শিশুর সাথে কথা বলছেন তখনই ইতিবাচক উপায়ে কথা বলুন। শব্দচয়নে এড়িয়ে চলুন নেগেটিভ শব্দ। সোজাসুজি ‘না’ বলবেন না। ‘এটা করো না, ওটা করো না’ না বলে বলুন ‘এভাবে করো’। আপনি যত এই অনুশীলন করবেন দেখবেন শিশুর আচরণেও এর ভালো প্রভাব পড়ছে। শুধু শিশুদের সাথে কথা বলার সময়ই নয়, অন্যদের সাথে কথা বলতেও অনুশীলন করুন এটি। কারণ আপনার সন্তান সারাক্ষণই আপনাকে অনুকরণ করছে।
থ্যাংক ইউ, সরি এবং প্লিজ
আপনি অপরিচিত একজনকে জিজ্ঞেস করলেন, ‘আপনার নাম কী?’ এই প্রশ্নটি ঘুরিয়ে বললেন, ‘আপনার নামটা কী জানতে পারি প্লিজ?’ প্রশ্ন করার কোন ধরণটি আপনার কাছে বেশি বিনয়ী মনে হচ্ছে? নিশ্চয়ই ২য়টি। প্রয়োজনুসারে থ্যাংক ইউ, সরি এবং প্লিজের ব্যবহার ভাষার দিক থেকে ভদ্রতার সমস্যার সমাধান করে দেয় সহজেই।
মজা করে শেখান
আপনার সন্তান যদি আদেশের সুরে আপনার সাথে কথা বলে তাহলে ভেংচি কেটে তার কথার ধরণটি তাকে ফিরিয়ে দিয়ে বলুন অনুরোধ করে না বললে কাজটি করবেন না আপনি। নিজেও শিশুকে কিছু করতে বলার ক্ষেত্রে আদেশের ভঙ্গি এড়িয়ে চলুন।
প্রতিটি সময়কেই গুরুত্ব দিন
শিশুকে বাইরে নিয়ে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া সকল ক্ষেত্রেই তার আচরণের দিকে লক্ষ্য রাখুন। কীভাবে খাবার অর্ডার করতে হয়, অর্ডার বদলাতে হলে কী করতে হয়, শান্তভাবে খাওয়া কেন জরুরি বা কোনকিছু কিনতে গেলে আগে কী কী খেয়াল করতে হবে এই সববিষয় আপনি যেভাবে করবেন সেভাবেই সে করবে।
সব কিছুই বলে শেখানো যায় না। বরং শিশুদের ক্ষেত্রে বলে শেখানোর পদ্ধতিটি সবচেয়ে ভুল পদ্ধতি। এতে তারা বিরক্ত হয় এবং কিছুদিন পর আর কোন কথা শোনে না। তাই তাকে বলার চেয়ে নিজে ভদ্রতার চর্চা করুন। নিজের কাজের জন্য অপরের ঘাড়ে দোষ না চাপিয়ে দায়িত্ব নিন। অপরের ব্যাপারে নাক না গলিয়ে, অপরকে হেয় না করে নিজের কাজে মনোযোগ দিন। আপনার শিশু আপনাআপনি এমন ব্যক্তিত্বসম্পন্ন হয়ে গড়ে উঠবে।
সূত্র: প্যারেন্টস
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
















