সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪৭ ৩০ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে দিয়েছে সরকার।
মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তাদের অনুপস্থিতিতে বিকল্প মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার গেজেট প্রকাশ করেছে। খবর: বাসস
আগামীকাল বুধবার একাদশ সংসদের প্রথম অধিবেশন বসবে। একাদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে দায়িত্বপ্রাপ্ত এবং বিকল্প দায়িত্বপ্রাপ্তমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের অনুপস্থিতিতে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এবং তার অনুপস্থিতিতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংসদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর প্রদান এবং সংসদ সম্পর্কিত কাজের দায়িত্ব পেয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজের মন্ত্রণালয়ের সঙ্গে সংসদ অধিবেশনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব পেয়েছেন। তার অনুপস্থিতিতে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সংসদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব পালন করবেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুপস্থিতিতে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন সংসদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের অনুপস্থিতিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সংসদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজের মন্ত্রণালয়ের সঙ্গে সংসদ অধিবেশনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদের অনুপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ নিজের মন্ত্রণালয়ের সঙ্গে সংসদ অধিবেশনের সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক নিজের মন্ত্রণালয় ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক কার্যক্রমের দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম নিজের মন্ত্রণালয়ের সঙ্গে সংসদ অধিবেশনের সময় আইন, বিচার, সংসদ ও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নিজের মন্ত্রণালয়ের সঙ্গে সংসদ অধিবেশনের সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের অনুপস্থিতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সংসদ কাজে নিজের মন্ত্রণালয়ের সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে থাকবেন। তার অনুপস্থিতিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সংসদে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতির কার্যালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সংসদ অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তার অনুপস্থিতিতে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










