আইপিএল: মোস্তাফিজকে কত দিনের এনওসি দিলো বিসিবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৬ ১৮ ডিসেম্বর ২০২৫
আগামী বছরের ২৬ মার্চ উঠবে আইপিএলের ১৯তম আসরের পর্দা। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল ৩১ মে। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিতে প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজ। আবুধাবিতে মঙ্গলবারের (১৬ ডিসেম্বর) নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে দলে ভিড়িয়েছে কলকাতা।
যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশির পক্ষে পাওয়া সর্বোচ্চ দাম। যদিও তিনি পুরো আসর খেলতে পারবেন কিনা, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই অনিশ্চয়তাও দূর করল বোর্ড। পুরো আইপিএল টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
কারণ আগামী বছরের এপ্রিলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। সেক্ষেত্রে জাতীয় দলের হয়ে খেলতে তাকে বেশ কিছু ম্যাচের জন্য ছাড়তে হবে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে। এছাড়া প্রায় পুরো আসরেই কলকাতার জার্সিতে দেখা যাবে তাকে।
নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘‘সিরিজ চলাকালীন শুধু ৮-১০ দিনের জন্য তিনি বাংলাদেশে আসবেন। সেক্ষেত্রে বলা চলে, ওয়ানডে বা টি-টোয়েন্টির যেকোনো এক সিরিজ খেলবেন কাটার মাস্টার। এরপর আবার ভারত ফিরে যাবেন আইপিএল খেলতে।’’
এদিকে আট মৌসুমে পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা মোস্তাফিজ প্রথমবার কলকাতায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কলকাতা নাইট রাইডার্সের ভেরিফায়েড পেজে শেয়ার করা এক ভিডিওতে বাংলাদেশি তারকা বলেন, ‘হাই কেকেআর ফ্যানস, আমি মোস্তাফিজুর রহমান, আমি খুবই খুশি-আনন্দিত কেকেআর টিমের অংশ হতে পেরে। দেখা হবে শিগগিরই ।’
এ নিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সি গায়ে জড়াবেন মোস্তাফিজ। এর আগে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন। সব মিলিয়ে লিগটিতে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ফিজ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















