আগামীতে কোন কোন ৫ খেলোয়াড় ক্রিকেটে রাজত্ব করবেন, জানালেন উইলিয়ামস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২০ ১৮ এপ্রিল ২০২৫
বর্তমান ক্রিকেট বিশ্বে ‘ফ্যাব-ফোর’ নামে একটি ধারণা প্রচলিত রয়েছে। ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ আর নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের পরিচয়টা ফ্যাবুলাস ফোর (সংক্ষেপে ফ্যাব-ফোর) নামে। এই চার তারকা ক্রিকেটার দীর্ঘ সময় ধরে পারফরম্যান্সের বিচারে নিজেদের মাঝে সুষম একটি প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। এমন আরেকটি ‘ফ্যাব-ফাইভ’ আসছে বলে মন্তব্য করেছেন উইলিয়ামসন।
বর্তমানে সাবেক এই কিউই অধিনায়ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন। তারই এক ফাঁকে ক্রিকেট বিশ্ব নিকট ভবিষ্যতে আরেকটি ফ্যাবুলাস ক্রিকেটারের বলয় দেখতে যাচ্ছে বলে ভবিষ্যদ্বাণী করেছেন উইলিয়ামসন। মূলত ৩৪ বছর বয়সী এই তারকা ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয়েছিল, তার পাশাপাশি স্মিথ-কোহলি-রুটের মতো আরেকটি ফ্যাব-ফোর দেখা যেতে পারে কি না। জবাবে সেই সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দিলেন উইলিয়ামসন।
ভারতীয় একটি নিউজ আউটলেটের সামনে তিনি বলেন, ‘আমার মনে পাঁচজন ক্রিকেটারের কথা ঘুরছে। তারা হচ্ছে– ভারতের যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।’ এই পাঁচ তারকা ক্রিকেটার ইতোমধ্যে বিশ্বক্রিকেটে নিজেদের পরিচিতিটা তৈরি করে নিয়েছেন। ভবিষ্যতেও যে তারা বড় নাম উঠতে যাচ্ছেন তার ইঙ্গিত তাদের পারফরম্যান্সেই টের পাওয়া যায়!
উইলিয়ামসনের সেই অনুষ্ঠানে ভক্তদেরও প্রশ্ন করার সুযোগ ছিল। সেখানে একজন তার কাছে জানতে চান– ‘সুযোগ থাকলে তিনি কার কাছ থেকে কোন শটটি নিতে চান’। জবাবে কিউই তারকা বলেন, ‘আমার মনে হয় এটি বিরাট কোহলির ফ্লিক শট হতে পারে। যা তিনি পায়ের ওপর ভর দিয়ে খেলেন।’ এ ছাড়া নিজের আদর্শ ক্রিকেটারের প্রসঙ্গ এলে উইলিয়ামসন জানান, ‘এমন একজন আমার ক্রিকেটিং আইডল ছিলেন যিনি এই ময়দানেই (মাঠ) খেলেছেন। শচীন টেন্ডুলকার, তিনি একজন কিংবদন্তি। এখনও মাঝে মাঝে তাকে খেলতে দেখি (লিজেন্ডস লিগে)।’
সম্প্রতি মুম্বাইয়ে খুদে ক্রিকেটারদের একটি অনুশীলন মাঠে হাজির হয়েছিলেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। সেখানেই স্থানীয় ক্রিকেটাররা তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চান। বর্তমানে আইপিএলে ধারাভাষ্যকারের দায়িত্ব শেষে আগামী ২৩/২৪ এপ্রিল পাকিস্তানে উড়াল দেওয়ার কথা রয়েছে উইলিয়ামসনের। যেখানে পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের হয়ে খেলোয়াড় হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















