আর্জেন্টিনা দলে যোগ দিয়ে মেসি বললেন, ‘ঘরে ফিরলাম’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৮ ২ জুন ২০২৫
আর্জেন্টিনা জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। স্থানীয় সময় সোমবার ভোরে এজেইজার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছান দলের অধিনায়ক। হাতে ব্যাগ, মুখে হাসি—সবকিছুই যেন জানিয়ে দিচ্ছিল, তিনি ফিরে এসেছেন নিজের ঘরে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দল এরই মধ্যে অনুশীলন শুরু করেছে। রোববার ছিল তাদের প্রথম সেশন, আর সোমবার সকালে যোগ দিলেন মেসি। ইনজুরির কারণে আগের দুই ম্যাচে (উরুগুয়ের বিপক্ষে ১-০ এবং ব্রাজিলের বিপক্ষে ৪-১) না থাকলেও এবার আবারও মাঠে নামার জন্য প্রস্তুত বিশ্বকাপজয়ী অধিনায়ক।
মেসিকে স্বাগত জানান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি লেখেন, “হ্যালো লিও, আমার হৃদয়ের মানুষ! এখন সকালের কাজ শুরু হোক শান্তিতে—সে এখন ঘরে ফিরেছে। ”
মেসিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফিরে আসার অনুভূতি প্রকাশ করেন দুটি শব্দে: "ঘরে ফিরেছি" ও "বাড়ি"। জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার আগে এভাবেই আবেগ জানিয়ে গেলেন তিনি। গত ক্লাব ম্যাচে ৫-১ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন মেসি। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার জাতীয় দলের জার্সিতে নামার অপেক্ষায় তিনি।
জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি সোমবার সকাল ১১টা থেকে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করবেন, যা হবে মেসির প্রথম সেশন। রিকভারি ও ওয়ার্মআপ দিয়ে শুরু হলেও মূল লক্ষ্য থাকবে ৫ জুন চিলি এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া।
আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি ম্যাচগুলো তাই মূলত দলের গঠন, খেলোয়াড়দের ছন্দে ফেরানো এবং সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। আর সেই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই চেনা নামটি—লিওনেল মেসি।
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
















