ইংল্যান্ডের কাছে বাংলাদেশের হারার ৩ কারণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৩ ১ মার্চ ২০২৩
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সম্ভাবনা জাগিয়েও পারল না বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে না পারা টাইগাররা শেষ পর্যন্ত বোলারদের কল্যাণে লড়াই করলেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি। সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে সফরকারীরা।
বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। এক পর্যায়ে ১০৩ রানে ৫ উইকেটও হারায় দলটি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মঈন আলীকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে দেন ডেভিড মালান। আর তখনই ম্যাচটা ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় আবার আশা জাগান মিরাজ। মঈন আলীকে আউট করে স্বস্তি ফেরান তিনি।
তবে এক প্রান্ত আগলে রাখেন ডেভিড মালান। মাথা ঠাণ্ডা রেখে দুর্দান্ত এক শতক তুলে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশের পরাজয়ের পেছনে মূল ভূমিকা রেখেছে ব্যাটিং ব্যর্থতা, সাকিবের ব্যর্থতা ও ইংল্যান্ডের মালানের শতক।
ব্যাটিং ব্যর্থতা
বাংলাদেশের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে হলে বড় স্কোর করার বিকল্প নেই। কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিশেষ করে মুশফিক, সাকিব, আফিফ, মিরাজের মতো ক্রিকেটাররা ব্যাট হাতে বড় কোনো ভূমিকা রাখতে না পারায় চাপে পড়ে বাংলাদেশ। মিরপুরের উইকেটে ব্যাটারদের কল্যাণে বাংলাদেশ যদি ২৭০-২৮০ রান তুলতে পারতো তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা বেড়ে যেত অনেক।
সাকিবের ব্যর্থতা
ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে সাকিব থেকে আরও ভালো পারফরম্যান্সই প্রত্যাশা ছিল সকলের। কিন্তু এদিন ব্যাটিং এবং বোলিংয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ব্যাটিংয়ে নেমে ১২ বলে ৮ রান করে মঈন আলীর শিকার হন তিনি। সাকিব এদিন দায়িত্বশীল ব্যাটিং করতে পারলে দলের রান আরও কিছুটা হলেও বাড়তো। ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাকিব এদিন বল হাতেও অনেকটা নিষ্প্রভ ছিলেন। ১০ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে কেবল এক উইকেট লাভ করেন তিনি। অথচ, এমন ম্যাচে সাকিবের কাছ থেকে আরও ভালো বোলিং এবং ব্যাটিংয়েরই আশা করেছিল সবাই।
মালানের শতক
অল্প পুঁজি নিয়েও ম্যাচে দুর্দান্ত লড়েছে বাংলাদেশ। তবে, বাংলাদেশকে একাই হারিয়ে দেন মালান। একপ্রান্ত আগলে রেখে নিজের শতকই শুধু অর্জন করেননি তিনি, দলকে জয়ের বন্দরেও নিয়ে যান এই ইংলিশ ক্রিকেটার। বাংলাদেশের পরাজয়ের পেছনে এই মালানের ভূমিকাও অনেক। মালানকে দ্রুত ফেরাতে পারলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি থাকতো।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















