ইতিহাসের পাঠ : কীভাবে বঙ্গবন্ধু হলেন জাতির পিতা
রেজাউল হক চৌধুরী মুশতাক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৭ ৮ মার্চ ২০২০
রেজাউল হক চৌধুরী মুশতাক : বাংলাদেশ নামক এই ভূখণ্ডের সমসাময়িক ইতিহাসের প্রধান মাইলফলক বাংলাদেশের মুক্তি সংগ্রাম। এর ইতিহাস শুধুমাত্র ২৫শে মার্চের কালরাত্রি থেকে শুরু হয়নি। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে, নানা আঁকাবাঁকা পথ বেয়ে মিলিত হয়েছে একটি মহাসড়কে । যাকে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করেছি । তিল তিল করে বাঙালি জাতি রাষ্ট্র গঠনের পথকে করেছে প্রশস্ত। জাতীয় মুক্তি সংগ্রামের ধাপে ধাপে এক একটি ঘটনা লিপিবদ্ধ হয়েছে ইতিহাসের অনুষঙ্গ হিসেবে।
বাঙালি জাতির জেগে ওঠার কাহিনীর পরতে পরতে জড়িয়ে আছে ছাত্রলীগ নামক সংগঠনটি। যার গৌরবোজ্জ্বল ভূমিকা আজ ইতিহাসের অংশ হয়েছে। দেশে দেশে জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে দেখা গেছে একজন মানুষ প্রধান নেতা রুপে আবির্ভূত হয়েছে। তেমনিভাবে শেখ মুজিব বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। ছাত্রলীগ তাকে প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু রুপে। ‘‘রাজনীতিতে শেখ মুজিবের একক ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘বঙ্গবন্ধু‘ শব্দটি বিরাট ভূমিকা রেখেছিল’’।
ছাত্রলীগের কর্মীরাই প্রথম জয় বাংলা ধ্বনি তোলে, কেন্দ্রীয় সংসদের সভায় ‘স্বাধীনতার প্রস্তাব’ উত্থাপন করে, জাতীয় পতাকার নকশা তৈরী করে , প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে, স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ‘সর্বাধিনায়ক‘ হিসেবে ঘোষণা করে, জাতীয় সংগীত নির্ধারণ করে এবং সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করে। ঘটনাগুলো অত্যন্ত দ্রুততার সাথে ১৯৬৮ সালের নভেম্বর থেকে ১৯৭১ এর মার্চের মধ্যে সংগঠিত হয়েছে।
বিশিষ্ট গবেষক ও লেখক মহিউদ্দিন আহমদ তার সম্প্রতি প্রকাশিত বহুল আলোচিত ‘জাসদের উত্থান পতন : অস্থির সময়ের রাজনীতি’ বইয়ের ৩৮-৪০ পৃষ্ঠা লেখেন যে,
‘‘০২ মার্চ বিকেলে সিরাজুল আলম খান ইকবাল হলের ক্যানটিনে ছাত্রলীগের একদল নেতা-কর্মীকে নিয়ে বসলেন। কিছু কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। তিনি কিছু একটা বলছেন, আর কেউ একজন নোট নিচ্ছেন। তিনি বললেন, জাতীয় পতাকা কেমন হবে? কয়েকজন বলল, আজ বটতলায় যেটা তোলা হয়েছে, সেটাই হোক। জাতীয় সংগীতের প্রসঙ্গ উঠতেই দ্বিজেন্দ্র লাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির প্রস্তাব এল। কিন্তু এর দুটো সমস্যা ছিল। প্রথমত, গানটির কোথাও ‘বাংলা’ বা ‘বাংলাদেশ’ শব্দটি নেই। রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটিকে জাতীয় সংগীত করা হোক। সিরাজুল আলম খান মাথা নাড়লেন। একজন সঙ্গে সঙ্গে নোট নিলো। এরপর এল ‘জাতির পিতা’ প্রসঙ্গ। অনেকেই আপত্তি জানিয়ে বললেন, এটা একটা পাকিস্তান-মার্কা প্রস্তাব। জাতি থাকলেই তার একটা পিতা থাকতে হবে নাকি? যেমন আছেন জিন্নাহ সাহেব? সুতরাং সিদ্ধান্ত হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ‘সর্বাধিনায়ক’।’’
৩ মার্চ ১৯৭১ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবের উপস্থিতিতে সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। ইশতেহারে শেখ মুজিবকে যদিও স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়, তথাপিও সেখানে জাতির পিতা প্রসঙ্গটি লেখা হয়নি। কিন্তু উক্ত জনসভায় গৃহীত প্রস্তাবাবলির ৪ নাম্বার প্রস্তাবে শেখ মুজিবের নামের পাশে প্রথমবারের মত ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করা হয় ।
চার নাম্বার প্রস্তাবটি হলো : ‘‘এই সভা স্বাধীন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে পূর্ণ আস্থা রাখিয়া সংগ্রাম চালাইয়া যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিতেছে’’।
গনমোহন শেখ মুজিব ধীরে ধীরে যেভাবে বাঙালির মানস পটে বঙ্গবন্ধু হিসেবে আবির্ভূত হয়েছেন ঠিক তেমনি ভাবে এদিনের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামের সাথে যুক্ত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












