উড়ন্ত জয়ে ২ ম্যাচ হাতে রেখেই ফাইনালে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৫ ১ আগস্ট ২০২৫
জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১০ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা। শুক্রবার (১ আগস্ট) হারারে স্টেডিয়ামে বাংলাদেশের বোলিং তোপে আগে ব্যাট করা জিম্বাবুয়ে স্রেফ ৮৯ রানেই গুটিয়ে যায়। জবাবে ২০৯ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজ জার্সিধারীরা।
মূলত জিম্বাবুয়ে ৮৯ রানে গুটিয়ে গেলেই ফল অনেকটা নির্ধারিত হয়ে যায়। তবে জয়ের লক্ষ্যে খেলতে নেমেই দলীয় ৫ রানেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে ওপেনার রিফাত বেগকে ফেরান জিম্বাবুয়ে পেসার শেল্টন মাজভিতোরেরা। রানের খাতা খুলতে পারেননি রিফাত।
দ্বিতীয় উইকেটে পরিস্থিতি সামাল দেয় সফরকারীরা। এর মধ্যেই দলীয় ৩৯ রানে উইকেট হারায় তারা। পঞ্চম ওভারের পঞ্চম বলে কালাম সিদ্দির উইকেটও তুলে নেন মাজভিতোরেরা। ওয়ানডাউনে নামা সিদ্দিকি করেন ১৬ বলে ২০ রান।
কিন্তু বাকি পথ আরামসে পাড়ি দেন টাইগার যুবারা। তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়েন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন। ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে ফাইনালে উঠে যায় তারা। ৩৭.৪ ওভারের ম্যাচে হয়েছে ১৮০ রান। পড়েছে ১২ উইকেট।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তার সিদ্ধান্ত যৌক্তিক প্রমাণ করেন সতীর্থরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ৬.১ ওভারে ২৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ইমন। ২টি করে উইকেট শিকার করেন স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার। ১টি করে উইকেট লাভ করেন মোহাম্মদ রাফি উজ্জামান রাফি ও রিজান।
বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে চলমান সিরিজে ইতোমধ্যে ৪টি করে ম্যাচ খেলেছে প্রত্যেক দল। এখন পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার অর্জন সমান ৬ পয়েন্ট। আর ৪ ম্যাচের মধ্যে প্রত্যেকটিতে হেরে এখনো কোনো পয়েন্ট পায়নি জিম্বাবুয়ে। বাকি ২ ম্যাচ জিতলেও ৪ পয়েন্টের বেশি পাবে না তারা। ফলে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ১০ আগস্ট হারারেতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















