এশিয়া কাপে তাণ্ডব চালাতে পারেন যে ৫ ব্যাটার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৮ ৮ সেপ্টেম্বর ২০২৫
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি এশিয়া কাপের পর্দা উঠছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। ইতোমধ্যে আট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেকে প্রমাণ করতে মরিয়া প্রত্যেক ক্রিকেটার। এর মধ্যে লাইমলাইটে রয়েছেন ৫ জন। যারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নেমে জ্বলে উঠতে পারেন। এরই মধ্যে তারা ব্যাটিং ঝলক দেখিয়েছেন। বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। সেই ৫ ব্যাটার হলেন-
পারভেজ হোসেন ইমন (বাংলাদেশ)
২০২২ সালে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে পারভেজের। তবে ক্রিকেট বিশ্ব তাকে চিনেছে চলতি বছরের মে’তে। শারজায় সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সেঞ্চুরির পর আলোচনায় আসেন তিনি। সেই আমিরাতেই নিজের অভিষেক এশিয়া কাপ খেলতে নামছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছেন পারভেজ। ২০২৫ সালে এখন পর্যন্ত ১২ ইনিংসে ২২ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। রান করেছেন ১৫৩.৮০ স্ট্রাইক রেটে। এ বছর কমপক্ষে ৩০ বল খেলা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তা সর্বোচ্চ।
অভিষেক শর্মা (ভারত)
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা। তার ব্যাটিং-সামর্থ্য বোঝানোর জন্য এই তথ্যই যথেষ্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার মাত্র এক বছরের মধ্যে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত ১৬বার ব্যাটিংয়ে নেমে দুটি করে ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ৫৩৫ রান। স্ট্রাইক রেট ১৯৩.৮৫! ছক্কা মেরেছেন ৪১টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার অভিষেকের পর থেকে টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে এর চেয়ে বেশি ছক্কা আর কারও নেই। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানের ইনিংস উপহার দেন ২৫ বছর বয়সী ব্যাটার। টি-টোয়েন্টিতে কোনো ভারতীয় ব্যাটসম্যানের যা ব্যক্তিগত সর্বোচ্চ।
হাসান নেওয়াজ (পাকিস্তান)
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট। তবে তৃতীয় ম্যাচেই পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি (৪৪ বলে) করে হাসান নেওয়াজ বুঝিয়ে দেন, তাকে সুযোগ দিয়ে নির্বাচকেরা ভুল করেননি। যদিও এরপর খুব একটা ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ৯বারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে, ডাক মেরেছেন ৫বার। কিন্তু ২৩ বছর বয়সী ব্যাটারের বিশেষত্ব অন্য জায়গায়। খুব দ্রুত রান তুলতে পারেন তিনি। ছক্কা মারার ক্ষেত্রেও বেশ পটু তিনি। ১৬৭.৪৪ স্ট্রাইক রেট সেই কথায় বলছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারের (২১টি) চেয়ে ছক্কার (৩৪টি) সংখ্যাই বেশি। এ বছর টেস্ট খেলুড়ে দেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে তার ছক্কাই সর্বোচ্চ।
সেদিকউল্লাহ আতাল (আফগানিস্তান)
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পা পড়েছে প্রায় আড়াই বছর আগে। তবে বিশ্বে ক্রিকেটে তিনি সাড়া ফেলে দেন গত বছরের অক্টোবরে ইমার্জিং এশিয়া কাপে। আফগানিস্তান ‘এ’ দলকে চ্যাম্পিয়ন করার পথে ৫ ইনিংসে ১২২.৬৬ গড়ে করেন ৩৬৮ রান। সবক’টিতেই করেন ফিফটি পেরোনো স্কোর (৮৩, ৯৫*, ৫২, ৮৩, ৫৫*)। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার এখন আফগানিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন দেন ৮৫ রানের ঝলমলে ইনিংস। শারজায় সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ছন্দটা ধরে রেখেছেন তিনি। ৪ ম্যাচে ফিফটি করেছেন দুটিতে।
কামিল মিশারা (শ্রীলঙ্কা)
আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকও হয়েছে আড়াই বছর আগে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। অস্ট্রেলিয়া ও ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি খেলে করেন মাত্র ১৫ রান। এরপর দল থেকে বাদ পড়েন। সেই তিনি লঙ্কান দলে ফেরেন জিম্বাবুয়ে সফরে সদস্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ২৪ বছর বয়সী ব্যাটার এবারের সুযোগটা দুই হাতে লুফে নেন। দ্বিতীয় টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কা মাত্র ৮০ রানে অলআউট হলেও মিশারা করেন সর্বোচ্চ ২০ রান। আর শেষ ম্যাচে তার ৪৩ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে জিম্বাবুয়ের দেয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। এই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এশিয়া কাপে খেলতে নামছেন তিনি।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















