এশিয়া কাপে নামার আগে সুখবর পেলেন লিটন-মুস্তাফিজরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৩ ১০ সেপ্টেম্বর ২০২৫
সংযুক্ত আরব আমিরাতে বসেছে এবারের এশিয়া কাপ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে দারুণ অনুপ্রেরণার খবর পেলেন টাইগাররা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক হালনাগাদ টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৬৪১ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন তিনি।
ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা ছন্দে ছিলেন মুস্তাফিজ। মাত্র ৫.২৮ ইকোনমিতে দুই ম্যাচে তিনি নিয়েছিলেন ৩ উইকেট। সেই পারফরম্যান্সই তাকে এগিয়ে দিয়েছে সর্বশেষ র্যাঙ্কিংয়ে। নিঃসন্দেহে যা ফিজকে উজ্জীবিত করবে এশিয়া কাপে।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে অবশ্য সুখবর নেই। রিশাদ হোসেন পিছিয়েছেন তিন ধাপ, নেমে গেছেন ২৪-এ। তার পরেই অবস্থান করছেন পেসার তাসকিন আহমেদ। শেখ মেহেদী হাসান এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমে গেছেন। তানজিম হাসান সাকিব এক ধাক্কায় ৮ ধাপ পিছিয়ে এখন ৪৭-এ অবস্থান করছেন।
আইসিসির সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস ও জাকের আলির। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে ৬ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৪১তম স্থানে উঠে এসেছেন লিটন। বর্তমানে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার ওপরে আছেন কেবল তানজিদ হাসান তামিম। তিন ধাপ পিছিয়ে এখন ৩৯তম স্থানে রয়েছেন তিনি।
শেষ টি-টোয়েন্টিতে ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকা জাকের আলি এগিয়েছেন তিন ধাপ। তার অবস্থান এখন ৬০তম। একই ম্যাচে না খেলেও এক ধাপ এগিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তুলনামূলক দুর্বল। প্রথম ৩৮ জনের মধ্যে নেই কোনো বাংলাদেশি। ৩৯তম স্থানে রয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
















