করোনা: কোন ভ্যাকসিন কবে আসছে, মূল্য কত?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫২ ২১ নভেম্বর ২০২০
নিজেদের সবশেষ ট্রায়ালের প্রকাশিত ফলাফলে করোনার বিরুদ্ধে লড়তে দারুণ সাফল্য দেখিয়েছে বিশ্বের একাধিক কোম্পানির ভ্যাকসিন। পরিপ্রেক্ষিতে জরুরি প্রয়োজনের ভিত্তিতে রোগির দেহে ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন জানাতে তোড়জোড় শুরু করেছে তারা।
স্বাভাবিকভাবে বিশ্ববাসী স্বপ্ন দেখছেন সেসব টিকা হাতের নাগালে পাওয়ার। কিন্তু প্রশ্ন হলো, কবে নাগাদ বাজারে আসবে সেগুলো? সেই প্রশ্নের উত্তর অনুসন্ধানে সামান্য প্রয়াস চালিয়েছে লাইফটিভি।
ফাইজার-বায়োটেক ভ্যাকসিন
করোনার এই ভ্যাকসিন যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির জৈবপ্রযুক্তি সংস্থা বায়োটেক। এর তৃতীয় ট্রায়াল শেষ হয়েছে। তারা বলছে, সব বয়সীদের জন্য তাদের ভ্যাকসিন ৯৫% কার্যকর। আর ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৯৪% কার্যকারিতা দেখিয়েছে সেটি।
ইতিমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (এফডিএ) কাছে আবেদন করেছে ফাইজার-বায়োটেক। ডিসেম্বরের মাঝামাঝিতে আসতে পারে এটি। আর বড়দিনের আগেই সরবরাহ শুরু হবে। এর প্রতি ডোজের দাম পড়বে ২০ মার্কিন ডলার।
মডার্না ভ্যাকসিন
প্রাণঘাতী ভাইরাসের এই টিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের জৈবপ্রযুক্তি কোম্পানি মডার্না। এর তৃতীয় ট্রায়াল শেষ হয়েছে। তারা বলছে, তাদের ভ্যাকসিন ৯৪.৫% কার্যকর। এটি বয়স্কদের ক্ষেত্রেও কার্যকারিতা দেখিয়েছে।
ঝুঁকিপূর্ণ রোগিদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য শিগগির এফডিএ’র কাছে অনুমোদন চাইবে মডার্না। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে এটি পাওয়া যাবে। এর প্রতিটি ভ্যাকসিনের দাম পড়বে ৩৭ ইউএস ডলার।
আস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিন
এই ভ্যাকসিন যৌথভাবে উৎপাদন করেছে যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এর তৃতীয় ট্রায়াল এখনও বাকি। তবে দ্বিতীয় ট্রায়ালে বয়স্কদের সুরক্ষায় দারুণ কার্যকারিতা দেখিয়েছে এটি। বিশেষত ৬০-৭০ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে। তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম এই ভ্যাকসিন।
চলতি সপ্তাহেই এর তৃতীয় ধাপের ফলাফল প্রকাশিত হবে। এরপরই ব্রিটিশ প্রশাসনের কাছে অনুমোদন চাওয়া হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে এটি আসতে পারে। প্রথমে বয়স্কদের ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে ভ্যাকসিনটি। এপ্রিলে সাধারণ মানুষের হাতে পৌঁছবে। এর প্রতি ডোজের মূল্য পড়বে ৩ ব্রিটিশ পাউন্ড।
এছাড়া-
করোনা ভ্যাকসিন তৈরিতে সাফল্য পেয়েছে রাশিয়াও। তাদের স্পুটনিক ভি ভ্যাকসিন ৯২% কার্যকর বলে দাবি করা হয়েছে। মারণঘাতী ভাইরাসের টিকা তৈরি করেছে চীনও। তাদের সিনোভ্যাক ভ্যাকসিনও কার্যকর। তবে দুটিই শেষ ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে আছে। এগুলোর ফল আসার পরই সিদ্ধান্ত নেয়া হবে-কখন বাজারে আনা যায়। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরু থেকে মাঝামাঝিতে এগুলো পাওয়া যেতে পারে।
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ





