গ্রামে গ্রামে টহল দিচ্ছে পুলিশ-সেনাবাহিনী
নাটোর প্রতিনিধি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৬ ৩ এপ্রিল ২০২০
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের গুরুদাসপুর উপজেলার গ্রামে গ্রামে ঘুরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন টিমে ভাগ হয়ে হ্যান্ড মাইকে ও মুখে এলাকার জনসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা, আড্ডাবাজি এবং খেলাধুলা করতে নিষেধ করছেন। জরুরী প্রয়োজনে মাস্ক পড়ে ও সামাজিক দুরত্ব সবসময় বজায় রাখতে অনুরোধ জানাচ্ছেন তারা।
উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, অলিগলি থেকে শুরু করে চাতাল, মাঠসহ সব জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনায় কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গৃহিত কর্মসূচির বাস্তবায়ন সম্পর্কে জানতে চাইলে গুরুদাসপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো: ময়েজ উদ্দিন বলেন, ‘কমিউনিটি লেভেলে করোনার তীব্র বিস্তার ঠেকাতে ও জনসাধারণকে প্রয়োজন ব্যতিত বাইরে থাকতে বিশেষভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। সবাই যেন মাস্ক পড়ে এবং বিশেষ কাজে বাইরে বের হলেও নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলে সে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এলাকাবাসীকে সবিনয় অনুরোধ করা হচ্ছে ঘরে থাকার।
পুলিশের পাশাপাশি গণসচেতনতায় গুরুদাসপুরে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। গুরুদাসপুরে টহলরত সেনাবাহিনী টিমের নেতৃত্ব দিচ্ছেলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা নাটোর জেলায় ৯ টিমে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা, সতর্কতা ও সাবধানতায় কাজ করে যাচ্ছি। জায়গায় জায়গায় সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করছি, মুখে মাস্ক পড়তে এবং সবাইকে বেশি বেশি সাবান দিয়ে হাত পরিস্কার করার জন্য অনুরোধ করছি।‘
দেশের মানুষকে করোনা ভাইরাসের মরণ কামড় থেকে বাঁচাতে দিনরাত জনসচেতনায় ও জনকল্যাণে কাজ করে যাচ্ছে সরকার ও সচেতন নাগরিক সমাজ। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকতে ঘরে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে, বিশেষভাবে।
গুরুদাসপুর উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ও দৈনিক দিবারাত্রী’র প্রকাশক সম্পাদক অধ্যপক আত্হার হোসেন বলেন, সরকারী নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল শ্রেণীপেশার মানুষকে জনসচেতনতায় কাজ করতে হবে। দূরে থেকে, ঘরে থেকে প্রতিরোধ ও প্রতিহত করতে হবে প্রাণঘাতি করোনা ভাইরাসের মরণ ছোবল।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










