চোটের জল্পনা উড়িয়ে সৌদি আরবের বিরুদ্ধে নামবেন মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩২ ২১ নভেম্বর ২০২২
ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন দোহার একদম দক্ষিণে। আর লিওনেল মেসি ঠিক উত্তরে। কাতার বিশ্ববিদ্যালয়ের মধ্যে। মূলত গবেষণাধর্মী কাজের জন্যই বিখ্যাত কাতারের এই একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। কাতার বিশ্ববিদ্যালয়ের সুউচ্চ প্রাচীরের ভিতরেই এই মুহূর্তে বিশ্বকাপের প্রস্তুতির জন্য মেসিদের গবেষণাগার।
যে গবেষণাগারে নীরবে পুরো দলটাকে তৈরি করছেন লিওনেল স্কালোনি। কিন্তু আঁটসাঁট মোড়া নিরাপত্তায় সুউচ্চ প্রাচীরের ওপারের গবেষণাগারে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে মেসিকে ঘিরে। যিনি আর চারটে ম্যাচ খেললেই ছুঁয়ে ফেলবেন ১০০০ ম্যাচ খেলার অনন্য মাইলস্টোন।
দোহায় আসা নিজেকে এতটাই রহস্যের মধ্যে রেখেছেন যে, মেসিকে ঘিরে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে নতুন নতুন জল্পনা। প্রথমদিন সংবাদমাধ্যমের সামনে দলের অন্যান্যদের সঙ্গে প্র্যাকটিসেই এলেন না। অনেকে ভাবলেন, প্রথম দিন বলেই হয়তো মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ স্কালোনি।
কিন্তু দ্বিতীয় দিন? সংবাদমাধ্যম ফের হাজির প্র্যাকটিসে। কিন্তু মেসি কোথায়? এবারও দেখা নেই তাঁর। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও যখন দেখা মিলল না, হাল ছেড়ে দিয়ে বেরিয়ে এল সংবাদমাধ্যম। আর ঠিক তখনই প্র্যাকটিসে হাজির মেসি!
তবে একা নন। সঙ্গী দলের দু'জন থেরাপিস্ট লিসান্দ্রো মার্তিনেজ ও পালাসিও। আর তাতেই সন্দেহটা আরও বেশ জোরদার হয়, তাহলে কি চোটের জন্য প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলতে পারবেন না মেসি? কারণ, পেশির চোটের এই মাসেই একটা ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি।
তাই মেসিকে প্র্যাকটিসে না দেখে চিন্তাটা বেড়েছিল সমর্থকদের। এদিন প্র্যাকটিসে আর ঢুকতেই দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। মেসির প্র্যাকটিস দেখে ফের কিছু জল্পনা ডানা মেলুক, চাননি কোচ স্কালোনি। তবে বিশ্বজুড়ে নীল-সাদা সমর্থকদের জন্য এদিন ভাল খবর এল আর্জেন্টিনা শিবির থেকে।
মঙ্গলবার প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে শুরু থেকেই মাঠে নামবেন মেসি। স্কালোনি এদিন সংবাদমাধ্যমকে বলেন, 'মেসিকে কী পরিমাণ চাপ নিয়ে মাঠে নামতে হয় শুধু আমরা জানি। ও প্র্যাকটিস করলে খবর। না করলে খবর। জোরে দৌড়লে খবর। আস্তে দৌড়লে খবর। এরকম চাপ নিয়েও ভীষণ ঠান্ডা মাথায় সব কিছু ম্যানেজ করে। আমাদের দলে সবার প্রিয়। আদর্শ নেতা।'
শেষ ৩৬টা ম্যাচে অপরাজিত থাকার পর পুরো দলটার সঙ্গে স্কালোনির এতটাই সম্পর্কের গভীরতা তৈরি হয়েছে, তাতে অনেক আর্জেন্টিনার সাংবাদিককে দেখলাম, আর্জেন্টিনার দলকে ডাকছেন, 'স্কালোনেতা' বলে।
কতদিন পর এরকম একটা শক্তিশালী দল নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে এসেছে, অনেকেই মনে করতে পারছেন না। আক্রমণে দি মারিয়া, লটারো মার্টিনেজ আর মেসিকে ছেড়ে দিন। গোলে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজের মতো ফুটবলার। ডিফেন্সে রোমেরোর সঙ্গে অভিজ্ঞ ওটামেন্ডি। স্কালোনি তাই বলছেন, ''ভাববেন না, বিশ্বকাপ জেতার জন্য আমাদের দল শুধুই মেসি-নির্ভর। দলের প্রতিটি পজিশনে ফুটবলার তৈরি রয়েছে।''
এদিন দলের সঙ্গে মেসির পুরো প্র্যাকটিসের খবর শিবিরের বাইরে আসতেই আর্জেন্টিনার সাংবাদিকরা বলছেন, 'স্কালোনির কোচিংয়ে মেসি সত্যিই খুশি রয়েছেন। সাবেয়া, কিংবা সাম্পাওলি দলের স্ট্র্যাটেজি ঠিক করতেন, মেসিকে মাথায় রেখে। আর স্কালোনির কোচিংয়ে মেসি তাঁর স্ট্র্যাটেজির একটা ভাগ মাত্র। এতে মেসির উপর থেকে চাপ অনেকটা কমে গিয়েছে। মন দিয়ে নিজের খেলাটা খেলতে পারছে।'
বিশ্বকাপ জেতার জন্য এটাই শেষ সুযোগ মেসির। এবার না পারলে বিশ্বকাপ জেতার সুযোগ পরেও পাবে আর্জেন্টিনা। কিন্তু মেসি আর পাবেন না। ৩৫ বছরের মেসির এটাই শেষ সুযোগ। আর তাই দলের সেরা তারকাকে একদম তুলোয় মুড়ে রাখছেন স্কালোনি।
- মঙ্গলবার প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে শুরু থেকেই মাঠে নামবেন মেসি।
- স্কালোনি এদিন সংবাদমাধ্যমকে বলেন, 'মেসিকে কী পরিমাণ চাপ নিয়ে মাঠে নামতে হয় শুধু আমরা জানি।''
- আর্জেন্টিনার সাংবাদিকরা বলছেন, স্কালোনির কোচিংয়ে মেসি সত্যিই খুশি রয়েছেন।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















