ঝলমলে তানজীদ-রিশাদ, সিরিজ জয় বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৩ ১৯ মার্চ ২০২৪
বোলাররা জয়ের ভিত গড়ে দিয়েছিল প্রথম ইনিংসেই। ব্যাটিংয়ে সৌম্যর পরিবর্তে কনকাশন সাব হয়ে নামা তানজীদ ফিফটিতে সুযোগের সদ্ব্যবহার করেন। কিন্তু হঠাৎ ছন্দপতনে লক্ষ্য কঠিন হতে থাকে একটা সময়ে। শেষ মুহূর্তে রিশাদ হোসেন ক্রিজে এসে ঝড় তোলেন। চার-ছক্কার বৃষ্টি নামিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান খুব সহজে। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়ে যায় ২-১ ব্যবধানে। যা বাংলাদেশের ৩৫তম ওয়ানডে সিরিজ জয়।
শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটিই ছিল প্রথম সিরিজ জয়। তিন বছর পর সাফল্যের খাতায় আরেকটি পালক যুক্ত হলো। ৪ উইকেটে বাংলাদেশ জয় পেয়েছে তৃতীয় ওয়ানডেতে।
দিনের ম্যাচে টস ছিল গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ আগে ফিল্ডিং করতে চেয়েছিল। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২৩৫ রানে। তবে এই ইনিংস সব আলো কেড়ে নেন জানিথ লিয়ানাগে। ডানহাতি ব্যাটসম্যান ছয় নম্বরে নেমে দলকে খাদের কিনারা থেকে দলকে তুলে এনে দেন লড়াকু সংগ্রহ। ১০১ রান করে সেঞ্চুরির খাতা খোলেন। তাতে মনে হচ্ছিল শ্রীলঙ্কা লড়াই করতে পারবে।
কিন্তু ওপেনিংয়ে সৌম্যর কনকাশন হিসেবে নামা তানজিদ শুরুতেই তাদের ব্যাকফুটে ঠেলে দেন। ৮১ বলে ৮৪ রান করেন ৯ চার ও ৪ ছক্কায়। কিন্তু তার ফেরার পর ম্যাচে রোমাঞ্চ ছড়ায়। তাওহীদ, মিরাজ, মাহমুদউল্লাহরা আউট হওয়ায় চাপে ছিল বাংলাদেশ। কিন্তু রিশাদ ক্রিজে আসার পর সব হিসেব ওলটপালট করে দেন। মাত্র ১৮ বলে ৪৮ রান করেন ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে। ৫ চার ও ৪ ছক্কায় মাঠ মাতিয়ে দলের জয়ের পথ মসৃণ করেন।
বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির সুযোগ ছিল তার। কিন্তু উইনিং শট মুশফিকের থেকে আসায় রিশাদের আর স্ট্রাইকে যাওয়া হয়নি। টি-টোয়েন্টিতেও তার এমন ধ্বংসাত্মক ইনিংস ছিল। ৩০ বলে ৫৩ রান করেছিলেন ৭ ছক্কায়। এবার ওয়ানডেতেও শেষ দিকে নেমে নিজের ব্যাটিং কারিশমা দেখালেন। বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ঝড় তোলায় তার হাতেই গেছে ম্যাচ সেরার পুরস্কার। আর সিরিজে ১৬৩ রান করে সিরিজ সেরা নাজমুল হোসেন শান্ত।
প্রথম ইনিংসের শেষ প্রান্তে বাংলাদেশের একাধিক ক্রিকেটার চোটে পড়েন। প্রথমে মোস্তাফিজুর রহমান পায়ে টান পড়ায় নিজের স্পেল শেষ করতে পারেননি। পরে সীমানায় ফিল্ডিংয়ের সময় সৌম্য সরকার ব্যথা পেয়ে ছেড়েছেন মাঠ। ইনিংসের শেষ ওভারে ক্যাচ নিয়ে গিয়ে এনামুল হক বিজয় ও জাকের আলীর সংঘর্ষ! বুকে ব্যথা পেয়ে জাকের স্ট্রাচারে করে ছাড়েন মাঠ। বাংলাদেশের ক্রিকেটারদের এমন ‘হ-য-ব-র-ল’ দিনে শ্রীলঙ্কার জানিথ লিয়ানাগে দ্যুতি ছড়ান।
ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা লিয়ানাগে ১০২ বলে ১০১ রান করেন ১১ চার ও ২ ছক্কায়। তার ইনিংসটি কেন আলাদা, কেন চাকচিক্যময় তা বুঝিয়ে দেবে এই পরিসংখ্যান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস যখন ড্রেসিংরুমে ফেরেন তখন দলের রান ৪ উইকেটে ৭৪। সেখান থেকে পঞ্চম উইকেটে আসালাঙ্কার সঙ্গে তার জুটি ৪৩ রান। স্কোর ৫ উইকেটে ১১৭। ওই অবস্থান থেকে শ্রীলঙ্কা ১১৮ রান পায়, যার ৮২ রান একাই করেন লিয়ানাগে। বাংলাদেশ অবশ্য খারাপ করেনি। একমাত্র লিয়ানাগে বাদে শ্রীলঙ্কার সব ব্যাটসম্যানকেই খাবি খাইয়েছে।
নতুন বলে তাসকিন আহমেদ দুই ওপেনারের উইকেট তুলে নেন পরপর দুই ওভারে। মোস্তাফিজ তানজিমের পরিবর্তে সুযোগ পেয়ে নতুন বলে উইকেট নেওয়ার পর শেষদিকে এসেও সাফল্য পেয়েছেন। রিশাদ হোসেনও উইকেট নিয়ে রেখেছেন অবদান। শেষমেশ তার ব্যাটেই বিজয়ের পতাকা উড়ায় বাংলাদেশ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















