টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় মুশফিককে স্মরণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৬ ২৩ মার্চ ২০২৪
প্রথম টেস্টের দুই দিন আগে হঠাৎ করেই শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে পড়েন মুশফিকুর রহিম। আঙুলের চোটে পড়ায় অভিজ্ঞ এই ক্রিকেটারের সহসা আর মাঠে নামা হচ্ছে না। তার মতো অভিজ্ঞ কেউ স্কোয়াডে না থাকাটা হতাশার বলে মনে করেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তবে এটিকে অন্যদের জন্য সুযোগ হিসেবেও দেখছেন তিনি।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হেম্প বলেন, ‘অভিজ্ঞ কেউ না থাকা যেকোনো দলের জন্যই ক্ষতি। তবে মুশফিকের জায়গায় যে খেলছে, তার জন্য এটা ভালো সুযোগ। এই ইনিংসে দিপুর (শাহাদাত হোসেন) ফুট মুভমেন্ট ভালো ছিল। ভালো ছিল অ্যাটাকিং কিংবা ডিফেন্ডিং মুভমেন্টও, এটা ভালো লক্ষণ। এই সিনিয়র ক্রিকেটাররা না থাকলে কি হবে সেটাও ভাবতে হবে। একসময় না একসময় তো এটা হবেই। তাই মুশফিকের মতো কারও অনুপস্থিতি অবশ্যই হতাশার। তবে এগুলো মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।’
লাল বলে ব্যাটারদের ছন্নছাড়া ব্যাটিং করার কারণ কি কম অনুশীলন? এর জবাবে হেম্প বলেন, ‘ওরা কিন্তু ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগ খেলছিল। টেস্টের আগে লাল বলে কিছু অনুশীলন হয়েছে। লাল বল সাদা বল এগুলো শুধু রঙের ব্যাপার। তারা তো খেলার মধ্যেই ছিল। দিনশেষে আপনার প্রস্তুতিটাই মুখ্য। সাদা বলে বেশি সময় টিকে থাকা জরুরী, এইটুকু ভিন্নতা আছে। রান করার মানসিকতাটা ভিন্ন। তাছাড়া খেলতে হয় একইভাবে, শুধু বলের রঙটাই আলাদা।’
সাদা বলের প্রস্তুতি নিয়েও লাল বলে ভালো করা সম্ভব বলে মনে করেন এই ব্যাটিং কোচ, ‘আপনি দ্বিমত পোষণ করতে পারেন তবে আমার কাছে বিষয়টা হলো মাইন্ডসেট। আমার মনে হয় না বিপিএল–ডিপিএল খেলে এখানে মানিয়ে নিতে কোনো সমস্যা হওয়ার কথা।খেলোয়াড়রা অনায়াসেই মানিয়ে নেয়। শুধু জানতে হবে আপনার অফ স্টাম্প কোথায়। আপনার প্রতিপক্ষ কারা। তারা কতটা হুমকি। শিডিউল তো থাকবেই, আপনি তো ক্রিকেট খেলছেন। লাল বল, সাদা বল নিয়ে এত মাতামাতির কিছু নেই। খেলোয়াড়রা ভালো খেলছে, ভালো প্রস্তুতি নিয়েছে। আমরা তাদের প্রস্তুতিতে আস্থা রাখছি।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলমান টেস্টের দ্বিতীয় দিনশেষে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের লিড ২১১ রান। তবে দ্বিতীয় ইনিংসে তারা ইতোমধ্যে ১১৯ রানেই ৫ উইকেট হারিয়েছে। সফরকারীদের স্বীকৃত ব্যাটার বলতে আর আছেন কেবল অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। তাকে দ্রুত আউট করে টার্গেটটা তুলনামূলক কম রাখার লক্ষ্যে আগামীকাল তৃতীয় দিন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















