ঠাণ্ডায় পানিশূন্যতা দূর করবে যে ৫ পানীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৬ ২১ জানুয়ারি ২০২৩
বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে তৃষ্ণার অনুভূতি খুবই কম থাকে। ফলে সারা দিনে পানি খাওয়ার পরিমাণও অনেক কমে যায়। ফলে শীতকালেও কিন্তু আপনি ডিহাইড্রেশনের শিকার হতে পারেন। পানির ঘাটতির কারণে ত্বক, মাথার চুল ও নখ ক্ষতিগ্রস্ত হতে পারে।
শারীরিক কার্যকলাপেও সমস্যা দেখা দেয়। তাই, জাঁকিয়ে শীত পড়লেও পানি পানে একটুও ঘাটতি না রাখাই ভালো। তবে শুধু পানি পান করতে ভালো না লাগলে নানা রকমের স্বাস্থ্যকর পানীয় বানিয়ে খেতে পারেন। ঘরে থাকা খুব সাধারণ উপাদান দিয়েই বানাতে পারেন বিভিন্ন হেলদি ড্রিঙ্কস। দেখে নিন, শীতকালে জন্য সেরা ৫ স্বাস্থ্যকর পানীয়...
ভেষজ চা
শীতের মৌসুমে উষ্ণতা পেতে এক কাপ গরম চায়ের তুলনা নেই। এক কাপ চা নিমেষেই শরীর চাঙ্গা করতে পারে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ঘন ঘন চা পান কি আদৌ স্বাস্থ্যকর? শরীরে অতিরিক্ত ক্যাফেইন গেলে হিতে বিপরীত হতে পারে। গ্যাস, অম্বল, অস্থিরতা, অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। তাহলে কি চা পান একেবারেই ছেড়ে দেবেন ভাবছেন? না তার কোনও প্রয়োজন নেই!
বরং আরও স্বাস্থ্যকর উপায়ে চা বানিয়ে পান করতে পারেন। রান্নাঘরে থাকা খুব সাধারণ উপাদান দিয়েই বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর ভেষজ চা। ভেষজ চা শরীর হাইড্রেট রাখে, শরীর থেকে টক্সিন বের করে, পেটের গোলমালও দূর হয়। নিয়মিত এই চা পান করলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও। আদা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তুলসি দিয়ে বানানো চা খেতে পারেন। এ ছাড়া, জবা, গোলাপ এবং ক্যামোমাইল চাও খেতে পারেন।
স্যুপ
শীতের হিমেল হাওয়ায় গরমাগরম এক বাটি স্যুপ হলে আর কি চাই! আলু, গাজর, বিনস, মটরশুঁটি, টমেটো, মাশরুম এবং অন্যান্য সবজি দিয়ে ভেজিটেবিল স্যুপ বানাতে পারেন। পালং শাকের স্যুপও খেতে পারেন। শরীর হাইড্রেট রাখতে স্যুপের জুড়ি মেলা ভার, পাশাপাশি হজমেও সহায়তা করে।
গ্রিন জুস
গ্রিন জুসে প্রচুর শাকসবজি থাকে। ভিটামিনে পরিপূর্ণ এই জুস নিয়মিত পান করলে কোলেস্টেরলের মাত্রা কমে, শরীরে তরলের প্রয়োজনীয়তা পূরণ করবে এবং হজম শক্তি উন্নত করে।
হলুদ দুধ
হলুদ দুধের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই অবগত। ঠাণ্ডা আবহাওয়ায় শরীরকে উষ্ণ রাখে এক গ্লাস হলুদ দুধ, এর পাশাপাশি ভালো ঘুম হতে সাহায্য করে। এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাবলী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবচেয়ে কার্যকরী হলুদ দুধ। যারা ঘন ঘন সর্দি, কাশি, জ্বরে ভোগেন, তাদের জন্য হলুদ দুধ দারুণ উপকারি। এ ছাড়াও, গ্যাস, পেট ফাঁপা ও বদহজম কমাতেও পান করতে পারেন হলুদ দুধ।
লেবু পানি
এক গ্লাস গরম পানিতে এক চিমটি রক সল্ট আর লেবুর রস মিশিয়ে খেলেই হাজারো উপকারিতা পাবেন। ভিটামিন সি সমৃদ্ধ লেবু পানি শরীর হাইড্রেট করে, হজমে উন্নতি করে এবং পেট ভার কমায়। লেবু পানি পটাশিয়ামের দুর্দান্ত উৎস, যা শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। লেবু পানিতে থাকা পেকটিন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্ষুধা কমায়।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















