তামিমের ফেরা নিয়ে যা বলছেন প্রধান নির্বাচক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৪২ ৬ এপ্রিল ২০২৪
গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে লাল-সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। বর্তমানে তামিমের ফের জাতীয় দলে ফেরার বিষয়টি দেখছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে নতুন করে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপুও এ নিয়ে কথা বলেছেন।
সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা হয় প্রধান নির্বাচকের। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় দায়িত্ব নেওয়ার পর তামিমের সঙ্গে তার দলে ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কি না। জবাবে লিপু বলেন, ‘আমাদের গণ্ডির মধ্যেই রয়েছি। ফরমালি যতটুকু অথরিটি রয়েছি ততটুকুর মধ্যেই আছি। যেকোনো খেলোয়াড়ের সঙ্গেই আমাদের হাই-হ্যালো ধরনের কথা হয়। তামিমকে কে না দলে চায়, সবাই চায়।’
তিনি আরও বলেন, ‘তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। গতকাল জালাল ভাইও সেটি বলেছেন। তাদের সঙ্গে সিরাজ ভাইও কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। একজন ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে আমরা কথা বলতেই পারি, কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নাই, এটা বুঝতে হবে।’
অন্যদিকে, চোটের কারণে অনেকদিন জাতীয় দলে নেই সাইফউদ্দিন। তার ফেরা প্রসঙ্গে প্রধান নির্বাচক জানান, ‘সাইফউদ্দিন একজন ভালো পারফর্মার। সে ইনজুরিতে ছিল, যা তাকে ছিটকে দেয়। এখনও সে বেশ নিবিড় একটা পর্যবেক্ষণে আছে মেডিকেল টিমের। তাকে ছক বেঁধে দেওয়া হয়েছে কতটুকু কী করতে পারবে। আরও কিছু ম্যাচ তাকে দেখার সুযোগ পাব। আমার মনে হয়, বিশ্বকাপের আগে একটা যাচাই-বাছাই করবে মেডিকেল টিম। সাইফউদ্দিনের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, সে কতুটুক সুস্থ থাকে লক্ষ্য থাকবে সেদিকে। বিপিএলেও ভালো করেছে সে।’
উল্লেখ্য, চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফরম্যাটটিতে সিরিজ রয়েছে বাংলাদেশের। সর্বশেষ বিপিএলে ভালো করায় সাইফউদ্দিনকে সেখানে রাখার ব্যাপারে জল্পনা চলছে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে। যা শেষ পর্যন্ত নির্ভর করছে বিসিবির ওপর। তবে তামিমের ফেরা নিয়ে সংশয় মিটছে না কোনোভাবেই!
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















