দীর্ঘ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অচলাবস্থা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫১ ২৩ ডিসেম্বর ২০১৮
সংগৃহীত
বাজেট ব্যয় নিয়ে কোনো ধরণের সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের আংশিক অচলাবস্থা বড়দিনের ছুটি পর্যন্ত স্থায়ী হতে পারে।
অচলাবস্থার সুরাহা করতে যুক্তরাষ্ট্র সিনেটের রিপালিকান ও ডেমোক্রেটদের মধ্যে সমঝোতা হওয়া দরকার, কিন্তু সমঝোতা সুরাহা না হওয়ায় সিনেটের অধিবেশন বৃহস্পতিবার পর্যন্ত মুলতবী করা হয়েছে বলে। খবর বিবিসি’র।
বড়দিনের সময়গুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বিভিন্ন জায়গায় ছুটি কাটানোর কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। ওই সময়টিতে রাজধানী ওয়াশিংটনেই থাকবেন ট্রাম্প থাকবেন বলে বিবিসির বরাতে জানা গেছে।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার জন্য বাজেটে বরাদ্দ পাঁচ বিলিয়ন ডলার রাখার প্রস্তাব করেছিলেন ট্রাম্প। কিন্তু সিনেটের ডেমোক্রেটরা তাতে সম্মতি তো দূরের কথা উল্টো বাধা দিলে শুক্রবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র সরকার আংশিক অচল হয়ে পড়ে।
বাজেট নিয়ে এভাবে আলোচনা চলতে থাকলে ‘দীর্ঘদিনের জন্য’ সরকার অচল হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছিলেন ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেটরা তাকে বলেছেন, “আপনাকে অবশ্যই দেয়াল নির্মাণ বাদ দিতে হবে।” না হলে এই অচলাবস্থা বিরাজমান থাকবে দীর্ঘদিন।
তবে দুপক্ষের মধ্যস্থতাকারীরা আলোচনা এখনও যথারীতি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
সময়ানুযায়ী তহবিল বরাদ্দ না হওয়ায় শনিবার দিনের শুরু থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ১৫টি বিভাগের মধ্যে নয়টির কার্যক্রম আংশিক বন্ধ হয়ে যেতে শুরু করে।
এসবের মধ্যে পররাষ্ট্র, হোমল্যান্ড সিকিউরিটি, পরিবহন, কৃষি ও বিচার বিভাগ অন্যতম।
এর ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় আট লাখ কর্মীকে বেতন ছাড়াই কাজ করতে বা বাধ্যতামূলক অস্থায়ী ছুটিতে যেতে হবে।
চলতি বছর এই নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিল বরাদ্দ সময়ানুযায়ী হলো না। তবে আগের দুটি অচলাবস্থা স্বল্প সময় স্থায়ী হয়েছিল।
শনিবার মার্কিন সিনেট এক বিরল অধিবেশনে বসলেও তা বেশিক্ষণ স্থায়ী না হয়েই মুলতবী ঘোষণা করা হয়।
সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনল জানিয়েছেন, ‘মুলতবীর বাটন’ চাপা হয়ে গেছে এবং বাজেট চুক্তির বিষয়ে ডেমোক্রেটদের দিক থেকে কোনো সমঝোতা না হলে এবং প্রেসিডেন্টের কাছ থেকে কোনো স্বাক্ষর না এলে সিনেটে নতুন কোনো ভোটের সুযোগ নেই। তিনি বলেন আমরা এটার স্থায়ী সমাধানের কথা ভাবছি। প্রেসিডেন্ট ট্রাম্প যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো বলেই মন্তব্য করেন তিনি।
সিনেট ডেমোক্রেট নেতা চাক শুমার বলেছেন, বৃহস্পতিবার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে দেয়াল নির্মাণের ৫৭০ কোটি ডলারের তহবিলসহ বাজেট বিল পাস হয়েছিল। কিন্তু এটি ‘সিনেটে কখনো পাস হবে না, আজকে না, আগামী সপ্তাহে না, আগামী বছরও না’।
তিনি যোগ করেন, “তাই মিস্টার প্রেসিডেন্ট, যদি আপনি সরকারকে সচল করতে চান, আপনাকে দেয়াল নির্মাণ বাদ দিতেই হবে। এর৷ কোন বিকল্প নেই। অপ্রয়োজনীয়, অকার্যকর ও অপব্যায়ী নীতির জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের অপচয়ে সিনেট আগ্রহী নয়।”
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






