দৃষ্টিশক্তি প্রখর রাখার কয়েকটি সহজ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৫ ১২ ডিসেম্বর ২০২২
অফিসে সারা দিন কম্পিউটার কিংবা ল্যাপটপের সামনে কাজ। রাতে বাড়ি ফিরে টিভি বা মোবাইল ফোনে ব্যস্ততা। দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় ইলেকট্রনিক্স ডিভাইসের দিকে তাকিয়ে। ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। জেনে নিন দৃষ্টিশক্তি প্রখর রাখার কয়েকটি সহজ উপায় -
২০-২০-২০ নিয়ম
স্ক্রীন টাইম আজকালকার দিনে মূল উদ্বেগের বিষয়। দিনের বেশিরভাগ সময় ল্যাপটপ, স্মার্টফোন, টেলিভিশনের সামনেই কেটে যায়। ফলে চোখে মারাত্মক চাপ পড়ে। তাই, কাজ করার ফাঁকে ফাঁকে কয়েক মিনিটের জন্য চোখকে বিরতি দিন। ৩০ মিনিট একটানা কাজ করার পর ১০ মিনিটের বিরতি নিন। একটু পানি খান। চোখ বন্ধ রেখে তাদের বিশ্রাম দিন। এই কয়েক মিনিট স্ক্রিন থেকে একেবারে দূরে থাকুন।
বিশেষত, লাইট বন্ধ করে কখনই টিভি, ল্যাপটপ, মোবাইল ব্যবহার করবেন না। এতে চোখে আরও চাপ পড়ে। এছাড়া, আপনি যদি দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে কাজ করছেন। তবে ২০-২০-২০ পদ্ধতিটি অবশ্যই মেনে চলুন। ২০ মিনিট পর পর চোখকে অন্তত ২০ সেকেন্ডের জন্যে বিশ্রাম দিতে হবে। প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনও কিছুর দিকে তাকিয়ে থাকুন।
ব্লু কাট লেন্স ও সানগ্লাস
কম্পিউটারের সামনেই বেশিরভাগ সময় কাটে? তাহলে অবশ্যই ব্লু লাইট ব্লকার লেন্স বা ব্লু কাট লেন্স ব্যবহার করুন। এতে একটি বিশেষ আবরণ রয়েছে, যা স্ক্রীনের ক্ষতিকারক নীল আলো এবং অতিবেগুনী রশ্মি থেকে চোখকে রক্ষা করে। নীল আলো চোখে প্রবেশ করতে দেয় না। এছাড়াও, সানগ্লাস সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখকে বাঁচায়। তবে এমন সানগ্লাস কিনুন, যেটা ৯৯ থেকে ১০০ শতাংশ UV-A এবং UV-B এক্সপোজার প্রতিরোধ করতে পারবে।
স্বাস্থ্যকর ডায়েট
প্রত্যেক দিনের ডায়েটে তাজা ফল এবং শাকসবজি রাখতে হবে। দৃষ্টিশক্তি ভালো রাখতে গাজর দারুণ কার্যকরী। গাজর ভিটামিন-এ তথা বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। এছাড়া, প্রতিদিন গাঢ় সবুজ শাকসবজি যেমন - পালং শাক, কালে বা কলার্ড গ্রিন, এগুলি খেলে দৃষ্টিশক্তি খুব ভালো থাকে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ, যেমন - স্যালমন, লেক ট্রাউট, ম্যাকেরেল, সার্ডিন, টুনা এবং হালিবুট, এই সব মাছও আমাদের চোখ সুস্থ রাখতে পারে।
ব্যায়াম
শারীরিকভাবে সক্রিয় থাকলে ম্যাকুলার ডিজেনারেশন, নিম্ন রক্তচাপ, অক্সিডেটিভ স্ট্রেস এবং অন্যান্য ক্রনিক রোগ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে। তাই নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা চোখের জন্য খুবই ভাল। অ্যারোবিক ওয়ার্কআউটও করতে পারেন।
ঠাণ্ডা সেঁক
চোখ সুস্থ রাখতে ঠাণ্ডা সেঁক দিতে পারেন। ফ্রিজের মধ্যে রাখা কমপ্রেজড মাস্ক ব্যবহারে ক্লান্তি ভাব দূর হয়, শুষ্ক চোখ, মাথাব্যথা এবং অনিদ্রার সমস্যা দূর করতে পারে।
প্রচুর পানি পান করুন
চোখ ভালো রাখতে গেলে সারা দিনে প্রচুর পরিমাণে পানি পান প্রয়োজন। রোজ অন্তত ৬ থেকে ৮ গ্লাস পানি খেতে হবে। এতে চোখ পরিষ্কার এবং সুস্থ থাকবে, পাশাপাশি ডিহাইড্রেশনের চিন্তাও থাকবে না।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















