নেইমারকে নিয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫১ ২৫ নভেম্বর ২০২২
বিশ্বকাপে ভাগ্য সুপ্রসন্ন হলো না নেইমারের। গ্রুপপর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। মার্কার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এ পর্বের শেষ ম্যাচ ক্যামেরুনের বিপক্ষেও নেইমারের খেলা নিয়ে আশঙ্কা রয়েছে। তবে এখনই বিশ্বকাপ শেষ হয়ে যায়নি তার।
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু করেছে ব্রাজিল। তবে এ ম্যাচেই ইনজুরিতে পড়েন নেই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কপালে যা চিন্তার ভাঁজ ফেলেছে। ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ মিস করবেন নেইমার। তৃতীয় ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে বড় সন্দেহ আছে।
ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের ইনজুরি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এজন্য আমাদের ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। অর্থাৎ একদিন বা দুইদিন পরই জানা যাবে সে বিশ্বকাপে অনিশ্চিত কি না।
তবে বিশ্বকাপের বাকি অংশে নেইমারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, আমি বুঝতে পারিনি তার চোট লেগেছে। এখন সেটা জেনেছি। তবে এ চোট কাটিয়ে ফেরার ক্ষমতা আছে তার। আমি আশা করি, শিগগিরিই মাঠে নামবে সে।
শুক্রবার (২৫ নভেম্বর) নেইমারের এমআরআই করা হবে। তার ঘনিষ্ঠজনরা বলছেন, তার উন্নতি বুঝতে আরও সময় লাগবে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এরপরই জানানো হবে, ক্যামেরুন ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা। তবে ভেতরের খবর, গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন ব্রাজিলীয় সুপারস্টার।
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















