নেইমার ২ বছরে মাঠের বাইরে ৫২৬ দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৫ ৮ নভেম্বর ২০২৪
ইনজুরি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের ক্যারিয়ারে নিত্য সঙ্গী। ফলে তাকে তুলনামূলক বেশি সময় কাটাতে হয়েছে মাঠের বাইরেই। তেমনই এক পরিসংখ্যান সামনে এসেছে নতুন করে চোটে পড়ার পর। এক বছরের ইনজুরি কাটিয়ে অক্টোবরের শেষদিকে মাঠে ফিরেছিলেন আল-হিলালের এই ব্রাজিলিয়ান তারকা। তবে আবারও তিনি চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন। গত দুই বছরে সবমিলিয়ে তিনি খেলেছেন মাত্র ২০ ম্যাচ।
৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড নতুন করে চোট পেয়েছেন গত ৪ নভেম্বর। অক্টোবরে মাঠে ফেরার পর তিনি এএফসি চ্যাম্পিয়নস লিগের দুটি ম্যাচে নামেন বদলি হিসেবে। কিন্তু প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই নেইমারকে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যা থেকে সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে আল-হিলাল। এরপর গুঞ্জন উঠেছে ইনজুরি-কবলিত এই তারকাকে জানুয়ারিতে ক্লাবটি বেচে দিতে পারে!
২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল আশানুরূপ পারফর্ম করতে পারেনি, বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। নেইমারও এরপর দুই বছরে ইনজুরিতে কাটিয়েছেন ৫২৬ দিন। ফলে গত দুই বছরে তিনি সবমিলিয়ে কেবল ২০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে পিএসজির হয়ে ৯, ব্রাজিল জাতীয় দলে ৪ এবং আল-হিলালের জার্সিতে ৭টি ম্যাচে মাঠে নামেন নেইমার। এই সময়ে নেইমার চোটে পড়েছেন ৪ বার। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে চোটে পড়ার পর তাকে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে।
ইনজুরিগ্রস্ত সময়টিতে নেইমার স্বাভাবিকভাবেই হারিয়েছেন অনেক ম্যাচ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি মোট ৯৪টি ম্যাচ খেলতে পারেননি। এর মধ্যে ৭৭টি ম্যাচই ছিল ক্লাবের (আল-হিলালে ৬২ ও পিএসজিতে ১৫)। এ ছাড়া ব্রাজিল জাতীয় দল ১৭টি ম্যাচে পায়নি প্রধান এই তারকাকে। এমন পরিস্থিতিতে তার ফুটবলের ভবিষ্যত নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ফলে ক্লাব চুক্তি সম্পন্নের আগেই তাকে ছেড়ে দিলে অবাক হওয়ার থাকবে না!
নেইমার পুরোদমে ফিট হয়ে ফের মাঠে ফিরতে ছয় সপ্তাহের মতো সময় লাগবে। অর্থাৎ চলতি বছরে তাকে মাঠে দেখার সম্ভাবনা খুবই কম। ৭ ডিসেম্বর আল-হিলালের ম্যাচ রয়েছে আল-রায়েদের বিপক্ষে। এরপর জানুয়ারির ৮ তারিখ ক্লাবটির প্রথম ম্যাচ আল-ওরোবাহ’র বিপক্ষে। কিন্তু সেসব ম্যাচেও তিনি খেলতে পারেন কি না সেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রাজিলও চলতি মাসের দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দলে রাখেনি। পুরোদমে নেইমারের ছন্দ ফেরার অপেক্ষার কথা জানিয়েছে সেলেসাওরা। ফলে ২০২৫ সালের মার্চের আগে হলুদ জার্সি গায়ে জড়ানোর সুযোগ নেই তার।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















