পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:০৬ ২৯ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর ওপর ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় তিনি এই ঘোষণা দেন।
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই জনসভায় তারেক রহমান বলেন, ‘‘রাজশাহী বললেই পদ্মা নদীকে বোঝায়। কিন্তু দুঃখজনকভাবে এখন পদ্মা, তিস্তা বা ব্রহ্মপুত্র কোথাওই পানি নেই। আমাদের নদীতে পানি দরকার। ধানের শীষ বিজয়ী হলে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করব এবং এই এলাকার খালগুলো খনন করা হবে।’’
কৃষকদের স্বার্থরক্ষার ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘‘উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১২ তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে ইনশাল্লাহ।’’
এ ছাড়া কৃষি কার্ড চালুর মাধ্যমে কীটনাশক, সার ও বীজসহ বিভিন্ন উপকরণের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
উত্তরাঞ্চলের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান আরও জানান, বন্ধ থাকা বরেন্দ্র প্রকল্প আইটি পার্ক সচল করার পাশাপাশি ভোকেশনাল ইনস্টিটিউট ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। আম সংরক্ষণে স্থাপন করা হবে বিশেষায়িত হিমাগার। কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তার আশ্বাসও দেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘‘গত ১৬-১৭ বছর মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারা কেবল মেগা দুর্নীতির জন্য মেগা প্রকল্প করেছেগ সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেনি। এলাকার মানুষের জন্য রাস্ত-ঘাট নির্মাণ, কৃষকদের পাশে দাঁড়ানো, মা-বোনদের পাশে দাঁড়ানো, এলাকায় হাসপাতাল, এলাকায় স্কুল কলেজ ঠিক করা, হাসপাতাল ঠিক করা এসব কোনো কাজ বিগত সরকারের সময়ে হয়নি। ২৪ সালের ৫ আগস্ট যে পরিবর্তন হয়েছে, তার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
জনগণকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই জবাবদিহিতা নিশ্চিত হবে। আমরা শান্তি চাই, ঝগড়া-বিবাদ চাই না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলে মিশে শান্তিতে বাস করতে চাই। আজ ধর্ম দেখার সময় নয়, আমরা দেখব মানুষ, আমরা দেখব বাংলাদেশী।’’
উপস্থিত জনতাকে আশ্বস্ত করে তারেক রহমান বলেন, ‘‘১২ তারিখে ধানের শীষ জয়ী হলে ১৩ তারিখ থেকেই জনগণের জয়যাত্রা শুরু হবে। আমাদের লক্ষ্য ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।’’
তিনি বলেন, “তার দল শান্তিতে বিশ্বাসী এবং কোনো ধরনের বিবাদ বা সংঘাতের পথে হাঁটতে চায় না। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব- সঠিক তদন্ত করুন। প্রয়োজনে বিএনপি সহযোগিতা করবে, তবে বিচার হতে হবে স্বচ্ছ ও আইন অনুযায়ী।”
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন।
তারেক রহমান বলেন, “দীর্ঘ ২২ বছর পর আপনাদের সঙ্গে সরাসরি দেখা হলো। সর্বশেষ ২০০৪ সালে এসেছিলাম। আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।”
রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের (মামুন-অর-রশিদ) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন- হারুন উর-রশীদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শফিকুল হক মিলন প্রমুখ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



