পাকিস্তানের ক্রিকেটারদের টার্গেট করায় ভারতকে ধুয়ে দিলেন ইমরান
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৬ ১ এপ্রিল ২০২৩
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সম্পর্কের সমালোচনা করেছেন সাবেক পাক অধিনায়ক ইমরান খান। একে দুঃখজনক ব্যাপার বলে আখ্যায়িত করেছেন তিনি। ক্রিকেট পাকিস্তান ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
ইমরান অভিযোগ করেছেন, উদ্ধত আচরণ করছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এমন আচরণ করছে, যেন বিশ্ব ক্রিকেটে পরাশক্তি তারা।
তিনি বলেন, বিশ্ব ক্রিকেটের জন্য রাজস্ব আয় করার ক্ষমতার ভিত্তিতে কোন দেশের বিরুদ্ধে খেলতে হবে তা বেছে নেয় বিসিসিআই। পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে ইচ্ছামতো আচরণ করে তারা।
বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যে সম্পর্ক তা দুর্ভাগ্যজনক বিষয়। পরাশক্তি হিসেবে ক্রিকেট বিশ্বে ভারত উদ্ধত আচরণ করছে। কারণ, অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি তহবিল তৈরি করার ক্ষমতা তাদের আছে।
ইমরান বলেন, আমি মনে করি; ভারত স্বৈরাচারী আচরণ করছে। কোন দলের বিরুদ্ধে খেলতে হবে এবং কাদের সঙ্গে খেলতে হবে না, তা নির্ধারণ করে বিসিসিআই।
পাকিস্তানের ক্রিকেটারদের টার্গেট করার জন্য বিসিসিআইয়ের সমালোচনা করেছেন ৭০ বছর বয়সী কিংবদন্তি। একে অহংকার প্রদর্শন বলে অভিহিত করেছেন তিনি।
ইমরান উল্লেখ করেন, পাকিস্তানেরও এখন নিজস্ব উন্নতমানের টি-টোয়েন্টি লিগ আছে। পিএসএল বিদেশি ক্রিকেটারদের আকর্ষণ করছে।
তিনি বলেন, আমি অবশ্যই মনে করি; ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত পাক ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেয়া। অন্যথায় তা ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ মাত্র।
পাকিস্তানি প্রতিভায় বিশ্বাস করেন ইমরান। দেশে তরুণ ক্রিকেটারদের মানের প্রতি আস্থা রাখার কথা উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে পাক খেলোয়াড়দের আইপিএল থেকে বাদ দেয়ার বিষয়ে চিন্তা না করার জন্য ভক্তদের অনুরোধ করেন সাবেক প্রধানমন্ত্রী।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















