পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৪৯ ৯ সেপ্টেম্বর ২০২৩
রদ্রিগোর পা থেকে বল সৌভাগ্যক্রমে গিয়ে পড়ল নেইমারের পায়ে। এবার আর কোনো ভুল করলেন না তিনি। ডি-বক্সের ভেতরে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নিলেন তিনি। এরপর মাতোয়ারা হলেন বিরাট অর্জনের উল্লাসে। পেলেকে ছাড়িয়ে তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন ।
শনিবার সকালে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করেছে সেলেসাওরা। এস্তাদিও অলিম্পিকো দো পারাতে খেলার ৬১তম মিনিটে লক্ষ্যভেদ করেন নেইমার। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে এটি তার ৭৮তম গোল। এতদিন কিংবদন্তি পেলের সঙ্গে ৭৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এখন তিনি এককভাবে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক।
ম্যাচের শুরুর দিকেই নেইমারের সামনে সুযোগ এসেছিল তিনটি বিশ্বকাপজয়ী পেলেকে টপকে যাওয়ার। ১৭তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন। বলিভিয়ার ডি-বক্সে রদ্রিগোর শট আদ্রিয়ান হুসিনোর হাতে লাগায় রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি। এরপর স্পট-কিক থেকে হতাশ করেন আল হিলালের ফরোয়ার্ড নেইমার। তার দুর্বল শট লুফে নেন গোলরক্ষক গিয়ের্মো ভিসকারা।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে রাফিনহার গোলেও অ্যাসিস্ট করেন ৩১ বছর বয়সী নেইমার। তবে নিজের কাঙ্ক্ষিত মুহূর্তটির দেখা পাচ্ছিলেন না। অবশেষে ৬১তম মিনিটে নিশানা ভেদ করতে সমর্থ হন তিনি। এই দফায় আর তাকে আটকাতে পারেননি ভিসকারা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একবার গোলের উৎসব করেন নেইমার। রাফিনহার পাস থেকে কাঁপান জাল। ফলে জাতীয় দলের জার্সিতে ১২৫ ম্যাচে তার গোল সংখ্যা বেড়ে হলো ৭৯টি।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল নেইমারের। সেদিনই আন্তর্জাতিক মঞ্চে প্রথম গোলের স্বাদ পেয়েছিলেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রীতি ম্যাচে ৭০ ম্যাচে ৪৬ গোল, বিশ্বকাপ বাছাইয়ে ২৫ ম্যাচে ১৬ গোল, বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮ গোল, কোপা আমেরিকায় ১২ ম্যাচে ৫ গোল ও কনফেডারেশন্স কাপে ৫ ম্যাচ ৪ গোল করেছেন।
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?