ফাইনালের আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ পাকিস্তান ও শ্রীলংকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৭ ২২ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের চলমান আসরে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলংকা। চলতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। তাই এ ম্যাচের জয়ী দল ফাইনালের দৌড়ে টিকে থাকবে। আর হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আশা কঠিন হয়ে যাবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে সালমান-আসালাঙ্কারা।
গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকয়টিতে জিতে সেরা দল হয়ে সুপার ফোরে ওঠে শ্রীলংকা। এ রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় লংকানরা। এতে টাইগারদের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। টস হেরে প্রথমে ব্যাট করে দাসুন শানাকার ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলংকা। ৩টি চার ও ৬টি ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেন তিনি। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান।
১৬৯ রানের পুঁজি নিয়েও লড়াই করতে পারেনি শ্রীলংকার বোলাররা। বাংলাদেশের দুই ব্যাটার সাইফ হাসানের ৪৫ বলে ৬১ এবং তাওহিদ হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের সুবাদে হার মানে লংকানরা। টাইগারদের কাছে হারের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলংকা। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না তারা। লংকান অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, বাংলাদেশের কাছে হার ভুলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা এখন সবচেয়ে বেশি মনোযোগী। ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই।
গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠেই হোঁচট খায় পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হারে তারা। প্রথমে ব্যাট করে ওপেনার শাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৫৮ রানের সুবাদে ৫ উইকেটে ১৭১ রানের লড়াকু সংগ্রহ পায় পাক দল। এরপর উদ্বোধনী জুটিতে ১০৫ রান যোগ করে ভারতের জয়কে সহজ করে দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। অভিষেক ৩৯ বলে ৭৪ এবং গিল ২৮ বলে ৪৭ রান করেন।
ভারতের কাছে দুঃস্মৃতি ভুলে শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের বিকল্প নেই বলে জানান পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। তিনি বলেন, ভারত ম্যাচ অতীত। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ শ্রীলংকা। এ ম্যাচে জিততেই হবে। ফাইনালে দৌড়ে ভালভাবে টিকে থাকতে জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই। আমরা জয়ের জন্যই মাঠে নামব।
২০২২ সালের এশিয়া কাপের পর আবারও টি-টোয়েন্টিতে দেখা হচ্ছে পাকিস্তান ও শ্রীলংকার। মাঝে টেস্ট ও ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে দু’দল। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলে পাকিস্তান ১৩টিতে এবং শ্রীলংকা ১০টিতে জিতেছে। ২০২২ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপে দু’বার দেখা হয়েছে পাকিস্তান ও শ্রীলংকার। দু’বারই জয় পেয়েছে লংকানরা। সুপার ফোরে ৫ উইকেটে এবং ফাইনালে ২৩ রানে জিতেছিল শ্রীলংকা।
শ্রীলংকা স্কোয়াড
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা।
পাকিস্তান স্কোয়াড
সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
















