ফিলিস্তিনি ‘ভাই-বোনদের’ সেঞ্চুরি উৎসর্গ করলেন রিজওয়ান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৫ ১১ অক্টোবর ২০২৩
চিরপ্রতিপক্ষ ভারতের মাঠে দীর্ঘদিন পর খেলতে গিয়ে বিশ্বকাপের টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। দুই ম্যাচেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। গতকাল (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে তার অনবদ্য সেঞ্চুরির কথা অবশ্যই উল্লেখ করতে হয়।
হ্যামস্ট্রিংয়ের টান পড়ার পরও তিনি ইনিংসটিকে সেঞ্চুরিতে পরিণত করেন। এরপর বিশ্বকাপের সর্বোচ্চ রানতাড়ার বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তান। এমন নায়কোচিত ইনিংস গাজার (ফিলিস্তিন) নাগরিকদের উৎসর্গ করার কথা জানিয়েছেন রিজওয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোনাজাতের ইমোজি দিয়ে তিনি লিখেন, ‘এটি (সেঞ্চুরি) আমাদের গাজার ভাই-বোনদের জন্য।’
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত শনিবার আকাশ ও স্থলপথে ইসরায়েলিদের ওপর আক্রমণ করে। এতে কয়েক শ মানুষ নিহত হন। এরপর ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। গাজায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ।
যে কারণে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। বিবিসির দেওয়া তথ্যমতে, এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০০ ইসরায়েলি।
এই পরিস্থিতিতে সারাবিশ্বের নানা প্রান্তের মানুষ দুপক্ষে সমর্থন জানিয়ে আসছে। মুসলিম ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসান নিয়ে সরব। এবার দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ শুরুর পর সেই ইস্যুতে আবারও তাদের প্রতিবাদের মুখর হতে দেখা যাচ্ছে। মাঠের পারফরম্যান্সকেও এবার সেই ইস্যুতে জড়িয়ে ফেললেন রিজওয়ান। গাজার নাগরিকদের জন্য তিনি সমবেদনা জানিয়েছেন।
ওই পাকিস্তানি তারকা ব্যাটার আরও লিখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলীকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ।’
শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের জবাবে আব্দুল্লাহ শফিকের সঙ্গে রিজওয়ান ১৭৬ রানের জুটি গড়েন। এরপর সৌদ শাকিলের সঙ্গে জুটিতে যোগ করেছেন আরও ৯৫। শেষ পর্যন্ত পাকিস্তানকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রিজওয়ান। ১২১ বলে ১৩১ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮টি চার ও তিন ছক্কায়।
বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের হয়ে এদিন সবচেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন আব্দুল্লাহ শফিক। করেছেন সেঞ্চুরি। আউট হওয়ার আগে তার নামের পাশে যুক্ত হয়েছে ১১৩ রান। এর আগে বোলিংয়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার হাসান আলী।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















