বগুড়াসহ উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত
রিপন দাস, বগুড়াঃ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫১ ১৯ ডিসেম্বর ২০১৯
বগুড়াসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ বাড়ছে। তবে আবহাওয়া অফিসের তথ্য মতে, আগামী ২২ ডিসেম্বর থেকে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। বগুড়ায় আজকের সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রী সেলসিয়ায়। তবে দুপুর ১২ টায় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২০ ডিগ্রী সেলসিয়াসে। এদিকে ঈশ্বরদিতে তাপমাত্রা রয়েছে ৮.৮ ডিগ্রী সেলসিয়াস ও পঞ্চগড়ে ১০.৭ ডিগ্রী সেলসিয়াস। এ তাপমাত্রা আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত অব্যহত থাকবে।
বগুড়ার সহকারী আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন জানান, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আগামী ২১ তারিখ পর্যন্ত আবহাওয়া অপরিবর্তিত থাকবে। তবে এর পরে তাপমাত্রা বাড়লেও ডিসেম্বরের শেষের দিকে তাপমাত্রা আরো কমতে পারে। হালকা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।
বগুড়ার হাসপাতাল বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ শফিক আমিন কাজল জানান, প্রায় প্রতিদিনই শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আজ (বৃহস্পতিবার) ৩২ জন শিশু ভর্তি হয়েছে শুধুমাত্র শীতজনিত রোগের কারণে।
এদিকে দোকানগুলোতে শীতের কাপড় কিনতে ভীড় করছেন সব ধরণের শ্রেনী ও পেশার মানুষ। শহরের বিভিন্ন সড়কে বসা দোকানগুলোতে বিকালের পর থেকেই কেনাকাটা শুরু হয়। বিশেষ করে স্বল্প আয়ের মানুষগুলো বেশি ভীড় করছেন এসব দোকানে। শহরের অন্যান্য মার্কেটগুলোতেও শীতের পোষাকের কেনাকাটা বেশ বেড়ে গেছে।
সাতমাথায় বসা দোকানী মোঃ আরিফ জানান, এবার শীত দেরিতে আসলেও কেনাকাটা শুরু হয়েছে প্রায় এক মাস আগে। প্রতিদিন সব দোকানেই শীতের কাপর বিক্রি হচ্ছে অনেক। তবে শীত আরো বাড়লে গরম কাপরের চাহিদা বেড়ে যাবে আরো বেশি বললেন, মোঃ আরিফ।
তবে এ রকম তাপমাত্রায় ফসলে তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলছেন কৃষি কর্মকর্তারা। আগামীতে যদি তাপমাত্রা আরও কমে যায় তাহলে বীজতলাসহ আলুতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস জানান, বর্তমানে যে কুয়াশা রয়েছে তাতে ফসলে তেমন ক্ষতি হবে না। তবে কুয়াশা বেড়ে গেলে আলুতে ক্ষতি হতে পারে। বীততলায় শীতজনিত রোগ (কোল্ড ইনজুরি) ও আলুতে নাভিধশা রোগ এর প্রকোপ দেখা পারে। এ ছাড়াও সরিষা, টমেটো, মরিচ ও পেঁয়াজ এর মত অন্যান্য সবজিসহ নানা ধরণের ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ দিকে, কৃষকদেরকে ফসলের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য কৃষি কর্মকর্তাদের থেকে পরামর্শ নিতে বলা হয়েছে।
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
















