বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে আশরাফুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২৫ ৪ নভেম্বর ২০২৫
অবশেষে গুঞ্জনই সত্যি হচ্ছে। বাংলাদেশ দলের কোচিং প্যানেলে আসছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছয় ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়।
চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। এই সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আশরাফুল। আর বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাককে দেওয়া হয়েছে টিম ডিরেক্টরের দায়িত্ব।
সংবাদ সম্মলেনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এ প্রসঙ্গে বলেছেন, “আমাদের পরিচালক আব্দুর রাজ্জাক, উনাকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওই সিরিজে (আয়ারল্যান্ড) এই দায়িত্ব নেবেন। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে।”
এর আগে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলাকালীন হুট করে খবর রটে বাংলাদেশের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন আশরাফুল। তবে সেটি ‘উড়ো খবর’ বলে জানানো হয় বিসিবির পক্ষ থেকে।
আশরাফুল গত বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পান। খেলোয়াড়ী জীবন শেষে তিনি লম্বা সময় ধরে ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন।
বাংলাদেশের হয়ে আশরাফুল খেলেছেন ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি। এই সাবেক ডানহাতি ব্যাটার বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে স্টাইলিশ ব্যাটার হিসেবেও পরিচিত।
আশরাফুলের কোচিং প্যানেলে আসা নিয়ে তার সাবেক সতীর্থ ও বর্তমানের বিসিবি পরিচালকদের একজন খালেদ মাসুদ পাইলট সোমবার বোর্ড সভা শেষে বলেছেন, “আমাদের প্রথম আইকনিক প্লেয়ার আশরাফুল। যে কিনা বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিয়েছিল, নতুন এক প্লেয়ার আসছে বাংলাদেশে।”
জাতীয় দলের সাবেক এই উইকেটরক্ষক আরও বলেছেন, “আশরাফুল লেভেল-৩ কোচিং করেছে। বিভিন্ন জায়গায় খেলছে। বোর্ড চিন্তা করেছে, তাকে দলের সঙ্গে রেখে তার অভিজ্ঞতাটা কাজে লাগানোর।”
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















