বিপিএল চ্যাম্পিয়নদের জন্য বিশাল অংকের পুরস্কার ঘোষণা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৬ ২ মার্চ ২০২৪
তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতে নিল ফরচুন বরিশাল। আর ট্রফি নিয়ে দল যখন উল্লাস করছে, সেই সময় তামিমদেরই আহ্বানে শিরোপা জয়ের উৎসবে যোগ দেন নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক।
বরিশাল দলের সিনিয়র খেলোয়াড়দের আমন্ত্রণে ভিডিও কলে যুক্ত হয়ে ট্রফি জেতার জন্য দলের খেলোয়াড়দের জন্য ২০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তানভীর এ মিশুক। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশাল অঙ্কের এই অর্থ পুরস্কারের ঘোষণা দেন নগদ সিইও।
বরিশাল বরাবরই বিপিএলের অভাগা দল। বেশ কয়েকবার ফাইনালে গিয়েও এতোদিন শিরোপা জিততে পারেনি তারা। এবারও তাদের নিয়ে কোনো হইচই ছিল না। বরং তাদের ‘বুড়োদের দল’ হিসেবেও বলেছে অনেকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই সব আলোচনা বদলে দিয়েছে তারা। প্রবল দাপট দেখিয়ে উঠে এসেছে তারা ফাইনালে। ফাইনালের হট ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় দক্ষিণের এই দলটি।
চ্যাম্পিয়ন হওয়ার পরেই আত্মহারা আনন্দে মেতে ওঠে বরিশাল। সেখান থেকে ভিডিও কলে তানভীর এ মিশুককে যুক্ত করেন দলের অধিনায়ক তামিম ইকবাল। তানভীরও তামিম এবং তার দলকে শুভেচ্ছা জানান এবং অর্থ পুরস্কারের ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়।
দল হিসেবে বরিশালের সঙ্গে সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এই দলেরই অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাছাড়া মুশফিকুর রহিম যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজও নানাভাবে নগদের প্রচারের জন্য কাজ করছেন। মূলত নগদের উদ্ভাবনী শক্তি এবং চমকপ্রদ সেবা দেশ সেরা তারকাদের নগদের ডেরায় ভিড়িয়েছে। তাছাড়া এবারের আসরের ‘পাওয়ার্ড বাই’ ক্যাটাগরিতে বিপিএল-এর সঙ্গে যুক্ত ছিল নগদ।
অর্থ পুরস্কার পাওয়ার পর তামিম ইকবাল বলেন, দেশের ক্রিকেটের জন্য নগদ এবং তানভীর ভাইয়ের সব সময়ই একটি বাড়তি মমত্ববোধ আছে। নানাভাবে নগদ ও তানভীর তাদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ২০ লাখ টাকার এই উপহারকে আমরা আমাদের দেওয়া অনন্য সম্মান হিসেবে গ্রহণ করছি এবং তানভীর ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এও প্রত্যাশা করছি, নগদ এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে তানভীর ভাই সাফল্যের চূড়ায় আরোহণ করবেন।
একই সময় নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকও চ্যাম্পিয়ন বরিশাল দলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ক্রিকেট সব সময় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ধারণ করা অনন্য ভালোবাসার জায়গা। আর আমরাও যেহেতু বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি, ফলে ঘুরে ফিরে আমাদেরকেও ক্রিকেট আর ক্রিকেটারদের কাছেই আসতে হয়। আমি প্রত্যাশা করি – তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ বা মিরাজরা আমাদের দেশকে যেভাবে একের পর এক সাফল্য উপহার দিয়েছে, তারই ধারবাহিকতায় সামনের দিনেও ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অনন্য একটি অবস্থান পাবে। আর আর্থিক খাতে আমরাও নতুন নতুন সেবা উপহার দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















