বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে এত পরিবর্তনের কারণ জানেন না শান্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৭ ১৪ অক্টোবর ২০২৩
বিশ্বকাপের মতো মঞ্চেও ব্যাটিং অর্ডার পরিবর্তন করেই যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা ৩ ম্যাচেই বেশিরভাগ ব্যাটারের নিয়মিত পজিশনে রদবদল হয়েছে। ফলে নিজেদের পছন্দের স্থানে খেলতে পাচ্ছেন না তারা। যার প্রভাব পড়েছে তাদের পারফরম্যান্সে।
বিশ্বমঞ্চে ব্যাটিং অর্ডারের এত বদলের ব্যাখ্যা দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে বিষয়টা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। জবাবে অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহের কোর্টে বল ঠেলে দিয়েছেন তিনি।
শান্ত বলেন, এ নিয়ে কোচ- অধিনায়ক ভালো বলতে পারবেন। আমরা যারা ব্যাটিং করি, তারা সবাই প্রতি ম্যাচের আগে থেকেই জানি কে কখন নামবে। কিন্তু এর পেছনের কারণ শুধু অধিনায়ক-কোচই পরিষ্কার করে বলতে পারবেন।
এমন পরিবর্তনে ব্যাটারদের নতুন পজিশনে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে কি না? জবাবে তিনি বলেন, সত্যি বলতে কী একটু মানিয়ে নিতে হয়। আমার মনে হয়, এখানে সবার সেই ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। যে কাউকে যেকোনও জায়গায় ব্যাটিং করার অভ্যাস প্রয়োজন।
বাঁহাতি ব্যাটার বলেন, এটা হঠাৎ করেই হয়, তা নয়। সব ব্যাটার সেটা জানে। এ নিয়ে চিন্তা করার খুব প্রয়োজন নেই। অধিনায়ক ও কোচ যেভাবে সিদ্ধান্ত নেন, আমরা সেভাবে ব্যাটিং করার চেষ্টা করি।
গত ২ বছর ধরে তিন নম্বরের জন্য শান্তকে প্রস্তুত করছে বাংলাদেশ। শুরুর দিকে ভালো না করলেও সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিংয়ের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে ২০২৩ সালে সেরা ছন্দে আছেন বাঁহাতি ব্যাটার। নিজের ক্যারিয়ারের ৯৭৪ রানের মাঝে ৭৬৩ রান করেছেন তিন নম্বরে।
অথচ তাকেই বিশ্বকাপের ৩ ম্যাচে খেলতে হয়েছে ভিন্ন দুই পজিশনে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডাউনে খেলেন শান্ত। আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামেন চার নম্বরে। রশিদ খানদের বিপক্ষে হাফসেঞ্চুরি করলেও কিউইদের বিপক্ষে ব্যর্থ তিনি।
সবচেয়ে বিপাকে পড়েছেন তাওহীদ হৃদয়। অভিষেকের পর ২০ ম্যাচের ১০টিতেই তিনে ব্যাটিং করেছেন তিনি। আর পাঁচ নম্বরে ১০ ইনিংসে করেছেন ৩৪৮ রান। ৯ ম্যাচে বাকি পজিশনে ব্যাটিং করে তার রান ২২২। পঞ্চম স্থানে এমন পারফর্ম করা ব্যাটারকে বিশ্বকাপে খেলতে হয়েছে ৭ নম্বরে। যেখানে ২ ম্যাচেই ব্যর্থ তিনি।
ব্যাটিং পজিশনে ঠিক নেই মেহেদি হাসান মিরাজেরও। ৩ ম্যাচে নেমেছেন ২ পজিশনে। কখনও ওপেনিংয়ে তো কখনও মিডলঅর্ডারে। এতে কোনও দিন জ্বলে উঠতে পারছেন, আবার কোনও দিন ব্যর্থ হচ্ছেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকেও নামতে হচ্ছে লোয়ারঅর্ডারে। যেখানে কিনা একজন বোলার ব্যাট করেন।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















