বিশ্বকাপ টিকিট পেতে বাংলাদেশকে মেলাতে হবে কঠিন অঙ্ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫১ ১২ অক্টোবর ২০২৫
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে চোখ ধাঁধানো সিরিজ জয়ের পর ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়তেই ঘোর অন্ধকার নেমে এসেছে। শুধু সিরিজ হারই নয়, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার জটিল সমীকরণে এখন সামান্য ভুলেও তলিয়ে যেতে পারে গোটা দল।
লিটন দাস ও তার সতীর্থদের সামনে এখন একটাই রাস্তা খোলা—মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি খেলার টিকিট পাবে। বাকি ছয় দলকে আসতে হবে কঠিন বাছাইপর্ব পেরিয়ে।
বর্তমানে বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে আছে এবং সরাসরি অংশগ্রহণের দৌড়ে তারা বেশ খানিকটা পিছিয়ে। বাংলাদেশের ঠিক ওপরে ৮০ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, যারা কিনা র্যাঙ্কিংয়ে উন্নতি করার পথে বাংলাদেশের প্রধান ও একমাত্র লক্ষ্য। ৮৮ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার প্রায় বাইরে ইংল্যান্ড। বাস্তবতা হলো, ইংল্যান্ডকে টপকে যাওয়া প্রায় অসম্ভব মিশন।
শীর্ষ আটে প্রবেশ করতে হলে বাংলাদেশকে এখন ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলার লক্ষ্য স্থির করতে হবে। তাই ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন সিরিজে ফিল সিমন্সের শিষ্যদের হোয়াইটওয়াশ করার কোনো বিকল্প নেই। এই সিরিজ হারলে আর কোনো ‘যদি-কিন্তু’ নয়, নিশ্চিত অপেক্ষা করবে বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন চ্যালেঞ্জ।
এই সমীকরণ আপাতদৃষ্টিতে কঠিন মনে হলেও, একেবারে অসম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজ দলটি এখন তুলনামূলকভাবে নড়বড়ে এবং পারফরম্যান্সে বেশ পিছিয়ে। অন্যদিকে, বাংলাদেশ খেলবে তাদের দুর্ভেদ্য দুর্গ মিরপুরের সবুজ গালিচায়—যা মিরাজ-মোস্তাফিজদের বাড়তি সুবিধা দেবে।
স্বস্তির খবর হলো, দলের সেরা তারকা লিটন দাস চোট কাটিয়ে এই সিরিজ দিয়ে দলে ফিরছেন। তিনি এরইমধ্যে মিরপুরে মাঠের প্রস্তুতি শুরু করেছেন। তার ব্যাটে রান আসা মানে দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাওয়া।
আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ওয়ানডেতে এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না সমর্থকরা। তাই শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালেও র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজই বাংলাদেশের জন্য র্যাংকিংয়ে উন্নতি করার এবং সরাসরি বিশ্বকাপে খেলার পথে শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















