ব্যর্থ সাকিবের পাশে শান্ত, কারণ জানালেন মাঞ্জেকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:১৫ ২৩ সেপ্টেম্বর ২০২৪
নিজের সেরা পরফরম্যান্স দিয়ে দেশের জন্য অনেক মর্যাদা বয়ে এনেছেন সাকিব আল হাসান। তবে ভারত সফরে তার সময়টা খুব ভালো যাচ্ছে না। চেন্নাই টেস্টে দুই ইনিংসে ২১ ওভার বল করে ৬.১৯ ইকোনমতিতে ১২৯ রান দিলেও পাননি কোনো উইকেট। ক্যারিয়ারে এত খরুচে সাকিবকে আর কখনো দেখা যায়নি। এছাড়া ব্যাট হাতেও রান পাচ্ছেন না।
ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে এক আলাপে সাকিবের বোলিং নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। সাকিবের ব্যর্থতার জন্য বেশ কিছু কারণকে সামনে এনেছেন তিনি। বিশেষ করে ভারতীয় দলে বাঁহাতি ব্যাটারদের আধিক্য এবং উইকেটের ঠিকঠাক সহায়তা না পাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন মাঞ্জরেকার।
সঞ্জয় মাঞ্জরেকার বলেন, তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলে অনেক বেশি বাঁহাতি ব্যাটসম্যান। শীর্ষ ছয়ে তিনজনই বাঁহাতি। ইয়াশাসবি জয়সওয়াল, রিশাভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা তিনজনই বাঁহাতি এবং তারা ভালো ব্যাটসম্যানও। ফলে সে কিছুটা চাপে ছিল। আরেকটা সমস্যা হচ্ছে উইকেট টার্নিং ছিল না। সাকিব এমন বোলার যে টার্নিং উইকেট পেলে ঠিকঠাক বোলিং করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে।
উইকেট এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের অবস্থা বুঝে সাকিবও নিজের মনোযোগের জায়গা পরিবর্তন করেছেন বলে মনে করেন মাঞ্জরেকার। তিনি বলেন, এই ধরনের উইকেট দেখে এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দেখে হয়তো তার মনে হয়েছে যে তার ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলাটাই বেশি ভালো হবে। কারণ, প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটিং সে করেছে, মনে হচ্ছিল বেশ উজ্জীবিত হয়ে আছে। বোলিংয়ে তাকে আমার তেমন উজ্জীবিত মনে হয়নি। পাশাপাশি এটাও বলতে হবে যে (নাজমুল) শান্ত তাকে কম বোলিং করিয়েছে। যখন ঋষভ পন্ত ব্যাট করছিল, শুধু মেহেদী হাসানই এক প্রান্তে বোলিং করে গেল। ম্যাচআপের কারণেই এমনটা হয়েছে।
এদিকে ভারতের কাছে হারের পর সাকিবের ফর্মহীনতা নিয়ে প্রশ্ন করা হলে টাইগার অধিনায়ক শান্ত বলেন, অধিনায়ক হিসেবে আমি আসলে দেখি একজন ক্রিকেটার কী পরিমাণ ইফোর্ট দিচ্ছেন। তারা দলকে কতটা দিতে চাচ্ছে, সেটাই মুখ্য। অনেকে ভাবতে পারেন, প্রশ্নটা সাকিব ভাইকে নিয়ে বোধহয় আমি এভাবে বলছি। সত্যি বলতে নাহিদ রানা থেকে মুশফিক ভাই-সবাইকে আমি একইচোখে দেখি।
সাকিবের পারফরম্যান্স নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি শান্ত। প্রেস কনফারেন্সে তার সরাসরি জবাব, আমি কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এটা দলীয় খেলা, পুরো দল পারফর্ম করলেই জয় আসে।
এদিকে চেন্নাই টেস্ট চলাকালে সাকিবের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছিল। এ বিষয়টি পরিষ্কার করে শান্ত যোগ করেন, সাকিবের আঙুলে ব্যান্ডেজ ছিল। আঙুলে আঘাত পাওয়ার পর সেখান থেকে রক্তপাত হয়েছিল।
প্রসঙ্গত, চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে থেকেই আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে পরের টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















