ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৯ ২০ নভেম্বর ২০২৩
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ করে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। একপেশে ফাইনালে ভারতকে ৬ উইকেটে পরাজিত করে ৪২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। চাপ সামলে অস্ট্রেলিয়ার পক্ষে অবিস্মরণীয় এক সেঞ্চুরি হাঁকান ওপেনার ট্রাভিস হেড।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কামিন্সের সিদ্ধান্তে অনেকে ভ্রূ কুঁচকালেও অজি বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট এনে দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছিলেন।
দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙে শুবমান গিল (৪) বিদায় নিলে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি হাল ধরার চেষ্টা করেন। তবে ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে রোহিত বিদায় নেন। খানিকের মধ্যেই শ্রেয়াস আইয়ারও ৪ রান করে ফেরেন সাজঘরে। এরপর কোহলিকে সঙ্গ দেন লোকেশ রাহুল।
রাহুলের মন্থর ইনিংসের সাথে কোহলির ঠাণ্ডা মেজাজের ব্যাটিংয়ে ভারত বিপর্যয় সামাল দেওয়ার স্বপ্ন দেখছিল। তবে অজি দলপতির দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ৫৪ রান করেন কোহলি, ৭৬৫ রান করে বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের মালিক হিসেবে মাথা উঁচু করে মাঠ ছাড়েন।
অর্ধশতক পান রাহুলও, তবে ছিলেন বেশ উচ্চাভিলাষী। ৬৬ রান করে বিদায় নেওয়ার আগে হাঁকান মাত্র একটি চার, মোকাবেলা করেন ১০৭ বল! রোহিতের তিন ছক্কা ছাড়া গোটা ইনিংসে আর কারও ছক্কা নেই। শেষদিকে সূর্যকুমার যাদবের ১৮ ও কূলদীপ যাদবের ১০ রানের ইনিংসে ২৪০ রানে থামে ভারত, নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে। অজিদের পক্ষে মিচেল স্টার্ক তিনটি এবং জশ হ্যাজলউড ও কামিন্স দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই তাণ্ডব শুরু করেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। যদিও ওয়ার্নার ২য় ওভারের প্রথম বলেই নেন বিদায়। তার পথ অনুসরণ করে দলিও ৪৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন মিচেল মার্শ ও স্টিভ স্মিথও।
তবে চতুর্থ উইকেটে হেডের সাথে দলের হাল ধরেন মার্নাস লাবুশেন। নতুন করে সামর্থ্যের প্রমাণ দিয়ে লাবুশেন পূর্ণ করেন অর্ধশতক, তারও আগে হেড শতক হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান দেখেশুনে। জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে হেড ধরা পড়েন বাউন্ডারির কাছাকাছি। তার আগে ১২০ বলের মোকাবেলায় করেন ১৩৭ রান, ১৫টি চারের সাথে হাঁকান ৪টি চার।
১১০ বলে ৫৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলে অপরাজিতই থাকেন লাবুশেন। গ্লেন ম্যাক্সওয়েল ডাবল নিয়ে জয় নিশ্চিত করেন ৪৩ ওভারে। ভারতের পক্ষে জোড়া উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
















