রাজার পালংকে তাহলে ঘুমায় কে ?
মেঝেতে ঘুমান ডিসি !
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১২ ৩১ মে ২০১৯
রাজা সীতারাম রায়ের স্মৃতিচিহ্ন ও ৩০০ বছরের প্রাচীন একটি পালঙ্কে ঘুমান মাগুরার জেলা প্রশাসক। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এমন খবরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
তবে এ খবরকে মিথ্যা দাবি করেছেন জেলা প্রশাসক আলী আকবর। বলেছেন, রাজার পালঙ্কে ঘুমানোর প্রশ্নই ওঠেনা। কারণ ফ্লোরে ঘুমান তিনি।
১৬৮৬ সালে সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন সীতারাম রায়।
প্রতাপশালী এই রাজার রাজত্বের সীমারেখা ছিল উত্তরে পাবনা এবং দক্ষিণে সুন্দরবন পর্যন্ত। মাগুরার মহম্মদপুরে তিনি গড়ে তোলেন নিজের রাজধানী। এখনও কীর্তি হিসেবে এখানে রয়েছে সেই আমলের রাজপ্রাসাদ, কাচারিবাড়ি, দোলমঞ্চসহ আরও অনেক নিদর্শন। রাজত্বকালে সীতারাম রায় গড়ে তোলেন অস্ত্র তৈরির কামারশালা। প্রত্নতাত্ত্বিক অধিদফতর রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদ এবং দোলমঞ্চটি সংস্কার করলেও কালের বিবর্তনে রাজপ্রসাদ থেকে হারিয়ে গেছে মূল্যবান অনেক সামগ্রী।
স্থানীয় সূতত্রগুলো বলছে, যে পালঙ্কে রাজা বিশ্রাম নিতেন, সেটি দীর্ঘদিন ধরে মাগুরা জেলা প্রশাসনের ট্রেজারিতে রাখা ছিল। নতুন ভবন নির্মাণ এবং সংস্কার কাজের সুবিধার জন্যে এটি বিভিন্ন সময় ট্রেজারি থেকে রেকর্ডরুমের স্তূপে এবং জিমখানার অন্যান্য অব্যবহৃত উপকরণের পাশে জায়গা পেয়েছে।
মাগুরা জেলা প্রশাসনের নেজারত, ট্রেজারি এবং রেকর্ডরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গেল ২ ফেব্রুয়ারি রাজা সীতারামের সেই পালঙ্কটি মাগুরার এনডিসি রাজিব চৌধুরীর সহায়তায় জেলা প্রশাসকের বাসভবনে নিয়ে যাওয়া হয়।
তবে এ ব্যাপারে রাজিব চৌধুরী বলেন, সীতারামের একটি মূল্যবান পালঙ্কের কথা শুনেছি। কিন্তু এখন সেটি কোথায় ও কীভাবে আছে তা আমার জানা নেই।
অবশ্য পালঙ্কটি দীর্ঘদিন জেলা প্রশাসনের রেকর্ডরুমে সংরক্ষিত ছিল বলে জানিয়েছেন এই বিভাগের ভারপ্রাপ্ত সাবেক কর্মকর্তা সহকারি কমিশনার মোহাম্মদ ইসাহাক আলী।
কিন্তু রেকর্ডরুমের এখনকার দায়িত্বে থাকা কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, আগে রেকর্ডরুমে থাকলেও এখন পালঙ্কটি সেখানে নেই। কেন নেই সেটি জানি না।
এ ব্যাপারে মাগুরা জেলা প্রশাসক আলী আকবর বলেন, পালঙ্কটি দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের বাংলোতেই রয়েছে। আমার এটি আনার প্রশ্নই ওঠে না। বরং পালঙ্কটি নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমি মেরামত ও রঙ করিয়েছি।
পালঙ্কটি কেন জাদুঘরে পাঠানো হয়নি, এ প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, আমার আগের জেলা প্রশাসক প্রত্নতত্ত্ব অধিদফতরকে এটি গ্রহণ করার জন্য লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তারা এটি গ্রহণ করেনি। এই মূল্যবান সম্পত্তি প্রত্নতত্ত্ব বিভাগ গ্রহণ না করলে আমি কি সেটা রাস্তায় ফেলে দেবো? জেলা প্রশাসক হিসেবে সম্পদটি সযত্নে সংরক্ষণের স্বার্থেই আমি আমার দায়িত্ব পালন করছি।
রাজার পালঙ্কে ঘুমানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আমার ফ্লোরে ঘুমানোর অভ্যাস। এখনও আমি ফ্লোরেই ঘুমাই। রাজার পালঙ্কে ঘুমানোর প্রশ্নই ওঠে না।
আলী আকবর মাগুরার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন গত বছরের অক্টোবর মাসে।
এ ব্যাপারে জানতে চাইলে মাগুরার সাবেক জেলা প্রশাসক আতিকুর রহমান (বর্তমানে রেলমন্ত্রীর পিএস হিসেবে কর্মরত) বলেন, আমার সময়ে এই পালঙ্ক ডিসির বাসভবনে ওঠানোর প্রশ্নই আসে না। আমি দায়িত্ব হস্তান্তর করেছি গত বছর অক্টোবরে। আর পত্রিকার খবরে বলা হচ্ছে এটা করা হয়েছে ফেব্রুয়ারিতে। এ ব্যাপারে মাগুরার রেকর্ডরুম শাখা ও ট্রেজারি শাখার কর্মকর্তাদের জিজ্ঞাসা করলেই জানা যাবে এটা কখন ও কীভাবে হয়েছে।
তিনি আরও বলেন, আমি জনাব আলী আকবরকে একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবেই জানি। তবে এ ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন। তাহলেই বের হবে কেন এটি করা হয়েছে। এখানে ভুল বোঝাবুঝির কোনও অবকাশ নেই।
প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, এ সংক্রান্ত বিষয়ে লিখিত কোনও আবেদন আমার হাতে বা দফতরে আসেনি। এ বিষয়ে প্রধান কার্যালয়ে কোনও আবেদন হয়েছে কিনা তা জানি না। মিডিয়ার মাধ্যমে জানার সূত্র ধরে মহাপরিচালকের সঙ্গে কথা বলে বিধি ও ধারা অনুযায়ী প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সুযোগ রয়েছে। অফিস খুললে আগামী সোমবার বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়া যেতে পারে।
বিষয়টি নিয়ে মাগুরার সাবেক জেলা প্রশাসক আতিকুর রহমান ও মাহাবুবুর রহমান জানান, কয়েক বছর আগে জেলা প্রশাসনের এক কর্মচারী এ পালঙ্ক চুরির চেষ্টা করেছিলেন। তখন সেটি উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা হয়। বর্তমানে রেলমন্ত্রীর একান্ত সচিব (পিএস) ও মাগুরার সাবেক জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, আমি গত বছরের অক্টোবরে দায়িত্ব ছেড়ে আসার সময় পালঙ্কটি রেকর্ড রুমে সংরক্ষিত ছিল।
তাহলে পালংকটির অবস্থান নিয়ে এখন সত্য স্বীকার করছেন না স্থানীয় কর্মকর্তারা। রাজার সেই ঐতিহ্যবাহী পালংকে তাহলে ঘুমাচ্ছে কে, এ প্রশ্নটিই এখন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










