যেসব খাবার গ্যাসের সমস্যা কমায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩৩ ২ জুলাই ২০২৪
অনিয়ন্ত্রিত জীবনযাপন, খারাপ খাদ্যাভ্যাসের কারণে ধীরে ধীরে আমাদের পরিপাক তন্ত্র দুর্বল হয়ে যায়। আর সেই কারণেই পেটে গ্যাসের সমস্যা অনেকের জন্য প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, অম্বল, বদহজম, অ্যাসিডিটি এবং পেটে ব্যথার মতো সমস্যাও দেখা দেয়। অনেকের পেট শুধুমাত্র গ্যাসের কারণেই ফুলে থাকে। তার ফলে ভুঁড়ি না থাকলেও পেট বড় মনে হয়।
আপনারও যদি গ্যাসের সমস্যা থাকে, তাহলে তার থেকে মুক্তি পেতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো প্রতিদিনের পেট ফাঁপা ও গ্যাসের সমস্যাকে বিদায় জানাতে পারে? মূলত হজমজনিত সমস্যা থেকেই পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দেখা দেয়। আর পেটে গ্যাসের সমস্যা দেখা দিলেই তা থেকে বুক জ্বালা পোড়া, বমি ভাব, মাথা ঘোরা, পেট ব্যথাসহ নানা সমস্যার সৃষ্টি হয়। আর এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ভরসা রাখতে পারেন বিশেষ কিছু খাবারে।
বিশেষ সেই খাবারগুলো হলো-
১. শসা
শসা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাবার। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়।
২. দই
আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে দই। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়।
৩. পেঁপে
পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে।
৪. কলা ও কমলা
কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এ ছাড়া কলাও গ্যাসের সমস্যায় দারুণ কাজ করে। কলার সলুবল ফাইবারের কারণে কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। যা পেট পরিষ্কার রাখার পাশাপাশি গ্যাসের সমস্যা কমাতে পারে।
৫. আদা
অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানসমৃদ্ধ খাবার আদা। তাই পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হবে।
৬. মৌরি
মৌরি ভেজানো পানিও গ্যাসের সমস্যায় ভালো কাজ করতে পারে। গ্যাসের সমস্যা এড়াতে মৌরি ভেজানো পানি খেতে পারেন।
৭. দারুচিনি
হজমের জন্য দারুচিনি খুবই ভালো। এক গ্লাস পানিতে আধ চামচ দারুচিনির গুঁড়ো ফুটিয়ে পানি খেতে পারেন। কিংবা এক টুকরো দারুচিনি মুখে চিবোতেও পারেন। নিয়মিত এ অভ্যাসে গ্যাস আপনার থেকে দূরে থাকবে।
৮. জিরা
জিরা পেটের গ্যাস, বমি, পায়খানা, রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ। তাই ভাজা জিরা কিংবা জিরা পানি খেতে পারেন। এছাড়াও ২/৩টি লবঙ্গ কিংবা একটি এলাচ মুখে দিয়ে চুষলে বুক জ্বালা, বমি বমিভাব, গ্যাস দূর হয়। সঙ্গে মুখের দুর্গন্ধও দূর করতে পারে এটি। পুদিনা পাতা চিবানোর অভ্যাসও এক্ষেত্রে দারুণ কাজ করে। পেটের গ্যাসের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত পুদিনা পাতা খান।
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
















