যে আগুন যেভাবে নেভাতে হয়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৩ ৬ জুন ২০২২
অগ্নিকাণ্ডে ভয়াবহ দুর্ঘটনার খবর নতুন নয়। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ১২ বছর আগের নিমতলীর ঘটনার ক্ষত এখনো ভুলতে পারেনি দেশ। তবে এসব অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে বেশ কিছু কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ফায়ার সার্ভিস কর্মীদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, আগুন কোন ধরনের বা কিসের থেকে সূত্রপাত তা দ্রুত শনাক্ত করতে না পারা।
আগুন বিভিন্ন কারণে লাগতে পারে। ফায়ার সার্ভিস বলছে আগুনের পাঁচটি ধরন রয়েছে। যেমন-
১. সাধারণ পদার্থের আগুন
২. তেলের আগুন
৩. গ্যাসের আগুন
৪. ধাতব পদার্থের আগুন
৫. ইলেকট্রিক আগুন
> সাধারণ পদার্থ বলতে বাঁশ, কাঠ, কাগজ, কাপড়ে অসাবধানতাবশত আগুন লেগে যেতে পারে। থেকে আগুনের সূত্রপাত হলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এ ছাড়া শুকনো বালি ও ভেজা কাঁথা বা ভারী কাপড় দিয়েও এ ধরনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব।
> যে কোনো ধরনের তেল, মবিল, পেট্রল বা অন্যান্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত ভেজা কম্বল, বস্তা, কাঁথা, ভারী কাপড় দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করুন। ভুল করেও এ ধরনের আগুনে পানি দেওয়া যাবে না। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি। যদি কোনো কিছুই পাওয়া না যায়, সেক্ষেত্রে শুকনো বালি ছিটিয়েও তরল পদার্থ থেকে সৃষ্ট আগুন বশে আনা যায়। আগুনের মাত্রা অনেক বেশি হলে অ্যাকুয়েস ফিল্ম ফর্মিং ফোম (এএফএফ) ছড়িয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে।
> যে কোনো ধরনের গ্যাস থেকে ছড়িয়ে পড়া আগুনের ক্ষেত্রে গ্যাসের সরবরাহ লাইন বন্ধ করে দিতে বা রাইজারের নব ঘুরিয়ে দিতে হবে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে ভেজা কাঁথা, কম্বল, বস্তা বা ভারী কাপড় সিলিন্ডারের গায়ে জড়িয়ে চাপ দিয়ে বা নব ঘুরিয়ে কিংবা পানির জোর ঝাপটা দিয়ে গ্যাসের সরবরাহ বন্ধ করুন। সব সময় খেয়াল রাখতে হবে, যদি গ্যাস লিক করছে বোঝা যায়, তাহলে কোনোভাবেই সেই স্থানের কাছাকাছি দেশলাই, সিগারেট, জ্বলন্ত মোমবাতি, কুপি ধরনের কোনো কিছু জ্বালানো অবস্থায় নিয়ে যাওয়া যাবে না।
> ধাতব পদার্থের আগুন বা সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি থেকে উৎপত্তি হয় এমন আগুন সব থেকে তীব্র হয়। সরাসরি পানির প্রয়োগে বিস্ফোরণ ঘটতে পারে। এক্ষেত্রে অবশ্যই পানি ব্যবহার করা যবে না। যত দ্রুত সম্ভব প্রশিক্ষিত অগ্নিনির্বাপণ কর্মীদের সহযোগিতা নিতে হবে।
> বৈদ্যুতিক মাধ্যম থেকে আগুনের সূত্রপাত ঘটলে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। পানি বিদ্যুৎ সুপরিবাহী। এর ফলে পানির মাধ্যমে বিদ্যুৎ ছড়িয়ে যেতে পারে। প্রথমেই বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করতে হবে। তবে মেইন সুইচে আগুন লেগে গেলে যত দ্রুত সম্ভব নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন। যাতে লাইনের বিদ্যুৎ সরবরাহ দ্রুততার সঙ্গে বন্ধ হয়ে যায়। লাইন বন্ধ হয়ে গেলে নিরাপদ দূরত্বে থেকে পানি ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, তবে সবচেয়ে ভালো হয় যদি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে দেওয়া যায়। এতে আগুন সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
আগুন লাগলে তৎক্ষণাত যে কাজগুলো করবেন-
> বাসা বা অফিস যেখানেই অগ্নিকাণ্ডের সম্মুখীন হোন না কেন, প্রথমেই বিদ্যুতের মূল সুইচ ও গ্যাসের সংযোগ বন্ধ করতে হবে। সেই সঙ্গে নিকটস্থ ফায়ার সার্ভিস অফিসে খবর দিন।
> যেখানেই আগুন লাগুক, ভুলেও লিফট ব্যবহার করে বের হওয়ার চেষ্টা করবেন না। সিঁড়ি দিয়ে নিচে যাওয়া সম্ভব না হলে ছাদে যাওয়ার চেষ্টা করুন।
> আগেই পানি দেওয়ার চেষ্টা করবেন না। আগে নিজে বা অন্যদের বের করার চেষ্টা করুন।
> আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিজে নিরাপদ স্থানে চলে যান এবং অন্যদের নিরাপদ আশ্রয়ে যেতে সাহায্য করুন।
> যদি শরীরে বা পোশাকে আগুন লেগেই যায়, তাহলে দৌড়াদৌড়ি করবেন না। শুয়ে পড়ুন ও গড়াগড়ি দিতে থাকুন যতক্ষণ না আগুন নিভে যায়। সম্ভব হলে আক্রান্ত ব্যক্তির গায়ে ভেজা কাঁথা বা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন। এতে আগুন দ্রুত নিভে যাবে।
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- Unforgettable Oddities from FIFA World Cup History
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- The Story of Football’s Most Coveted Prize
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















