রোববার পাক-ভারত ক্রিকেটাররা হ্যান্ডশেক করবেন কিনা, জানা গেলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৭ ১৮ সেপ্টেম্বর ২০২৫
হ্যান্ডশেক বিতর্ক কি চলবে এশিয়া কাপে? গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতের ক্রিকেটারেরা। আগামী রোববার সুপার ফোরে কি তাদের হ্যান্ডশেক করতে দেখা যাবে? জানা গেছে, ইতোমধ্যে হ্যান্ডশেক নিয়ে পাক ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভির বৈঠক হয়েছে। পরে পাক ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলি আঘা এবং কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নকভি। সেখানে নির্দেশ দেয়া হয়েছে, সুপার ফোরের ম্যাচে যেন পাক ক্রিকেটারেরা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পিসিবি। অর্থাৎ আসন্ন হাইভোল্টেজ ম্যাচেও দু’দলের ক্রিকেটারদের হ্যান্ডশেক করতে দেখা যাবে না।
আগের দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) জানা গিয়েছিল, পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন ভারত-পাক ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। লাহোরে রামিজ রাজা ও নাজম শেঠির সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান নকভি বলেন, ক্রিকেট ও রাজনীতি একসঙ্গে চলতে পারে না। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেই এই সঙ্কট চলছে। পাইক্রফ্টের আচরণ নিয়ে আমাদের সমস্যা ছিল। তবে উনি ক্ষমা চাওয়ায় সমস্যার সমাধান হয়েছে।
পিসিবি প্রথমে একটি ভিডিও পোস্ট করে। তাতে দেখা যায়, পাকিস্তানের অধিনায়ক সালমান, ম্যানেজার নাভিদ আকরাম চিমা, কোচ মাইক হেসন এবং আরও দু’-একজন কর্তার সঙ্গে দুবাই স্টেডিয়ামে নিজের ঘরে কথা বলছেন পাইক্রফ্ট। সেখানেই জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি ক্ষমা চান বলে দাবি করেছে পাকিস্তান। তবে সেই ভিডিওতে কোনও আওয়াজ নেই। ফলে কে কী বলছেন, সেটি থেকে তা জানার কোনও উপায় নেই। অর্থাৎ পাইক্রফ্ট ক্ষমা চেয়েছেন না ব্যাখ্যা দিয়েছেন, তা বোঝা যাচ্ছে না। তার আচরণেও ক্ষমা চাওয়ার কোনও ভঙ্গিমা লক্ষ করা যায়নি।
পাইক্রফ্টের ক্ষমা চাওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এবং ‘ক্রিকবাজ’ জানাচ্ছে, পাইক্রফ্ট ক্ষমা চাননি। তাদের দাবি, যে বৈঠকের কথা বলা হয়েছে, সেখানে ম্যাচ রেফারি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাত্র। মূলত ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে আইসিসির এক সূত্র বলেছেন, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। বিশেষ করে এমন একজনের থেকে যার কোনও দোষই নেই।
আইসিসির বক্তব্য, তাদের কাজই হলো ম্যাচ পরিচালকদের পাশে থাকা। পাকিস্তানের চাপে পাইক্রফ্টকে সরিয়ে দেয়া হলে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। পাশাপাশি এটাও প্রমাণিত হবে, আইসিসি পাকিস্তানকে ভয় পায়! খুব খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, ম্যাচ রেফারি ঠিক করা পুরোপুরি আইসিসির দায়িত্ব। কোনও দেশের চাপের কাছে নতি স্বীকার করা হবে না।
শুধু ম্যাচ পরিচালকের পাশেই দাঁড়ায়নি আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা তদন্ত করার পরই সিদ্ধান্ত নিয়েছে, পাইক্রফ্ট কোনও দোষ করেননি। পিসিবিকে ই-মেইল করে তারা জানিয়ে দিয়েছে, তাকে বদলে দেয়ার কোনও কারণ নেই। পিসিবি প্রস্তাব দিয়েছিল অন্তত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাইক্রফ্টের জায়গায় আরেক ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনকে দেয়ার। সেই প্রস্তাবও খারিজ হয়ে যায়। এই আবহে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে সেই ম্যাচে আর হ্যান্ডশেক করতে দেখা যাবে না দু’দলের ক্রিকেটারদের।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















