রোমাঞ্চ ছড়িয়ে আফগানদের হারাল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫৩ ৩ অক্টোবর ২০২৫
লক্ষ্যটা ছিল স্রেফ ১৫২! টি-টোয়েন্টির বিচারে মামুলিই বলা চলে। তবে আফগান স্পিনের সামনে সেটা চ্যালেঞ্জিং ছিল। পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিমের শত রানের জুটিতে সহজেই সেই চ্যালেঞ্জ পাড়ি দিতে যাচ্ছিল বাংলাদেশ। মাঝপথে রশিদ খানের এক স্পেলে হয়ে যায় সব এলোমেলো। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। শারজায় রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দলের বড় জয়ে ভূমিকা রেখেছে তামিম ও ইমনের ১০৯ রানের জুটি। আফগানিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫১ রান করেছে আফগানরা। জবাব দিতে নেমে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ।
রান তাড়ায় শুরু থেকে সাবলীল ছিলেন ইমন ও তামিম। রশিদ-নবীদের দেখেশুনে খেলে পাওয়ার প্লেতে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটি স্পর্শ করে পঞ্চাশ। অবশ্য পঞ্চম ওভারে দুইবার ক্যাচ তুলে দেন ইমন। মোহাম্মদ নবীর করা পঞ্চম ওভারের চতুর্থ বলে ক্যাচ তোলা ইমনের ক্যাচ অনেকটা সামনে দৌড়ে চেষ্টা করেও নিতে পারেননি রহমানউল্লাহ গুরবাজ
জীবন পেয়ে পরের বলেই ছক্কা হাঁকান পারভেজ। এরপর ওভারের শেষ বলে স্লগ সুইপ করতে গিয়ে ফের ক্যাচ তুলে দেন। এবার ছিল সহজ ক্যাচ। কিন্তু সেটিও ফেলে দিয়ে ইমনকে দ্বিতীয় জীবন দেন ফরিদ আহমেদ। ১৯ ও ২৭ রানে জীবন পেয়ে পারভেজ হাঁকান ব্যক্তিগত ফিফটি।
একই পথে তামিমও তুলে নেন ফিফটি। তবে দুজনই ফিফটির পর টিকতে পারেননি। রশিদ খানের এক স্পেলেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। শুরুতে ৫৪ রানে ফরিদ আহমেদের এলবির ফাঁদে পা দেন ইমন। এরপর রশিদ একে একে তুলে নেন চার উইকেট। এর মধ্যে ছিলেন উইকেটে সেট হওয়া তামিম। ৫১ রানে রশিদের শিকার হন তিনি।
এরপর বিদায় নেন সাইফ হাসান, জাকের আলি অনিক, শামীম হোসেন, তানজিদ তামিম। মাত্র ৯ রানে ছয় উইকেট হারিয়ে পথ হারায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ব্যাটে ফের কক্ষপথে ফেরে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে তুলে নেয় স্বস্তির জয়। এর আগে ব্যাড় করতে নেমে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল আফগানিস্তান। তবে দুর্দান্ত বোলিংয়ে আফগানদের অল্পতে আটকানোর যে স্বপ্নটা দেখেছিল বাংলাদেশে, সেটি বাস্তবায়ন হলো না।
উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবীর ব্যাটে ঠিকই লড়াইয়ের পুঁজি পেয়েছে আফগানিস্তান। ব্যাটিংয়ের মতো বাংলাদেশের বোলিংয়ের শুরু ও শেষটা একরকম হয়নি। পাওয়ারপ্লে শেষে আফগানিস্তানের স্কোর ছিল—৩/৩৩। আর ১০ ওভার শেষে—৪/৬৫। কিন্তু পরের ওভারে ৫ উইকেট হারালেও আফগানরা স্কোরবোর্ডে জমা করে ৮৬ রান।
সতীর্থদের আসা যাওয়ার মাঝে গুরবাজ ৩১ বলে খেলেন ৪০ রানের ইনিংস। নবী ৪ ছক্কায় করেন ২৫ বলে ৩৮ রান। ১২ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন শরাফউদ্দিন আশরাফ। বাংলাদেশের হয়ে সমান দুটি করে উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব ও স্পিনার রিশাদ হোসেন। তবে শুরুতে নাসুম আহমেদের ঘূর্ণিতে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















