শচীন-সৌরভ-দ্রাবিড়দের সতীর্থের রহস্যজনক মৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৫ ২০ জুন ২০২৪
ভারতের হয়ে দিল্লিতে শচীন টেন্ডুলকারের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল একসময়ের স্পিডস্টার খ্যাত ডেভিড জনসনের। পরবর্তী সময়ে ভারতের হয়ে শুধু একটি টেস্ট খেললেও কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি।
কিন্তু হঠাৎ খবর এলো সেই জনসন আর নেই। বেঙ্গালুরুতে নিজ বাসার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মৃত্যুকালে সাবেক ক্রিকেটারের বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জনসনের মৃত্যু নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনি কি আসলেই বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন নাকি এটি আত্মহত্যার ঘটনা? অথবা কেউ ধাক্কা মেরে ফেলে দেননি তো? এ নিয়ে ভারতীয় পুলিশ ব্যাপক তদন্ত করছে।
দেশটির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, পাঁচ তলার নিজ অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে জনসনের। এটি আত্মহত্যার ঘটনা কিনা, খতিয়ে দেখছে পুলিশ। শচীন, সৌরভ, রাহুল দ্রাবিড়দের সতীর্থ তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বাড়ির কাছেই একটি ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছিলেন জনসন। যদিও অ্যাকাডেমির পরিস্থিতি খুব একটা ভালো ছিল না।কর্ণাটক ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আমাদেরও জানানো হয়েছে ওদের পাঁচ তলা অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে গেছেন তিনি। পরবর্তীতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় জনসনকে । তবে শেষ রক্ষা হয়নি।’
এ ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্ণাটক পুলিশের একজন জানিয়েছেন, ‘কোঠানুরে তার অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে। তবে আমরা তদন্ত করছি। এটি আত্মহত্যার ঘটনা কিনা, খতিয়ে দেখা হচ্ছে।’
ভারতের গণমাধ্যম বলছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন জনসন। তিনি আত্মহত্যা করতে পারেন বলে মনে করছেন অনেকে। যে কারণে তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জনসনের মৃত্যুতে ভারতের জাতীয় ক্রিকেট দলের সতীর্থ ও সাবেক কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে বলেন, ‘আমার ক্রিকেট সতীর্থের মৃত্যুতে আমি মর্মাহত। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। খুব তাড়াতাড়ি চলে গেলে বেনি (জনসনের ডাক নাম)।’
দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দেশের (ভারতের) সাবেক পেসার জনসনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অক্ষুণ্ণ থেকে যাবে।’
উল্লেখ্য, ১৯৭১ সালে জন্ম জনসনের। ১৯৯৬ সালে ভারতের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের পর মাত্র দু’টি টেস্ট খেলেছিলেন তিনি। তার অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু দুই ম্যাচে তিনটির বেশি উইকেট নিতে পারেননি জনসন। দেশের হয়ে এরপর আর খেলা হয়নি তার। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কর্ণাটকের হয়ে খেলতেন তিনি।
জনসন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মোট ৩৯টি । যেখানে উইকেট নিয়েছেন ১২৫টি। ৮বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ৩৩টি ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন জনসন। অবসরের পর কোচিং করাতেন তিনি।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















