‘শূন্য’ রানে ৬ উইকেট, লজ্জার বিশ্বরেকর্ড ভারতের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৫ ৩ জানুয়ারি ২০২৪
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুর্দান্ত সকালের পর বিকেলটাও ভারতের পক্ষেই যাচ্ছিল। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা স্বাগতিকদের তারা মাত্র ৫৫ রানেই অলআউট করে দেয়। ৬ উইকেট পাওয়া মোহাম্মদ সিরাজের আগুনে পেসের পর ব্যাট হাতে লিডও তুলে নিয়েছিল ভারত। কিন্তু এরপরই তারা লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে। ‘শূন্য’ রানে অর্থাৎ কোনো রান না করে নিজেদের শেষ ৬টি উইকেট হারিয়েছে সফরকারীরা। এমন ঘটনা আগে কখনো ঘটেনি।
চা-বিরতির পর একপর্যায়ে ভারতের রান ছিল ৪ উইকেটে ১৫৩। তারপর মাত্র ১১ বলের ব্যবধানে ভারতের বাকি ৬টি উইকেট পড়ে যায়। ১৫৩ রানেই অলআউট হয় তারা। রেকর্ডটা হয়েছে এই সময়ে। শেষ ৬ উইকেট হারানোর বিপরীতে স্কোর বোর্ডে কোনো রানই যোগ করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। অর্থাৎ ইনিংসের ওই পর্যায়ে তারা ১১টি বল খেলেছেন, বিপরীতে রানের খাতা শূন্য। তাসের ঘরের মতো ভেঙে পড়া সেই মিছিলে ছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মতো তারকা ব্যাটসম্যানও। যদিও ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রান এসেছে কোহলির ব্যাট থেকেই।
দ্বিতীয় টেস্টের মাত্র প্রথমদিন চলছে। এরই মাঝে ২০ উইকেট হারিয়েছে দুই দল। কিন্তু তখনও যে দিনের আরও কমপক্ষে ২৫ ওভারের মতো খেলা বাকি। ফলে প্রোটিয়ারা ফের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে। প্রথম ইনিংসে তাদের নেওয়া ৫৫ রান টপকে ভারত থেমেছে ১৫৩ রানে। ফলে সফরকারীদের লিড ৯৮ রানের। সিরিজের প্রথম টেস্টেও ছিল বাড়তি বাউন্স ও সুইংয়ের খতরনাক পিচ। যেখানে ভারতীয়দের নাজেহাল করে বড় ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্টেও প্রায় একই দৃশ্য মঞ্চস্থ হচ্ছে।
এর আগে প্রথম ইনিংসে প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়ে মূল ভূমিকা ছিল সিরাজের। মাত্র ১৫ রান খরচায় তিনি একাই নিয়েছেন ৬ উইকেট। এ নিয়ে সিরাজ তিনবার টেস্টের এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন। সিরাজ ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরা এবং মুকেশ কুমার। বিপরীতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান এসেছে উইকেটরক্ষক ভেরেইনের ব্যাটে। ১৫ রান করেন তিনি। ভেরেইনে এবং বেডিংহ্যাম ছাড়া আর কোনো ব্যাটারই দু’অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
নিজেদের প্রথম ইনিংসে ভারতীয়দের শেষ চার ব্যাটসম্যানই শূন্য রানে আউট হয়েছেন। সবমিলিয়ে ডাক খেয়েছেন ৫ ব্যাটসম্যান। কোহলির সর্বোচ্চ ৪৬ ছাড়া ভারতের পক্ষে অধিনায়ক রোহিত শর্মা ৩৯ এবং শুভমান গিল ৩৬ রান করেন। এছাড়া সফরকারীদের আর কোনো ব্যাটসম্যানই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। প্রোটিয়াদের হয়ে সমান ৩টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















