শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:০৫ ১৫ সেপ্টেম্বর ২০২৩
শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালে উঠেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) তাদের প্রতিপক্ষ ভারত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালটি শুরু অনুষ্ঠিত হয় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
কার্টেল ওভারের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শফিক ও রিজওয়ানের হাফসেঞ্চুরিতে ২৫২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের অর্ধশত, আসালাঙ্কার অপরাজিত ৪৯ ও সামারাবিক্রমার ৪৮ রানে ভর করে ২ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।
পাকিস্তানের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে কুশল পেরেরাকে হারায় লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস করেন ৫৭ রান। দলীয় ৭৭ রানে নিশাঙ্কা ২৯ রান করে শাদাব খানের হাতে উইকেট দিয়ে আসেন। পরে তৃতীয় উইকেটে মেন্ডিস ও সামারাবিক্রমা শতরানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের পথে রাখেন। দলীয় ১৭৭ রানে সামারাবিক্রমা ৪৮ রান করে ইফতিখার আহমেদের বলে আউট হন।
দলীয় ২১০ রানে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে ইফতিখারের বলে মোহাম্মদ হারিসের দুর্দান্ত ক্যাচে পরিণত হন। তার আগে অবশ্য ৮৭ বলে ৮ চার ও ১ ছয়ে ৮১ রানের ইনিংস উপহার দেন। চলতি এশিয়া কাপে এটি তার দ্বিতীয় নার্ভাস নাইটিজের শিকার হওয়ার ঘটনা।
দলীয় ২২২ রানে অধিনায়ক শানাকা আউট হলে অনেকটা অনিশ্চয়তায় পড়ে যায় লঙ্কানদের জয়। দলীয় ২৪৩ রানে পর পর দু’বলে ধনঞ্জয়া ডি সিলভা ও দিমুথ করুণারত্নেকে বিদায় করে লঙ্কান শিবিরে ভয় লাগিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৯ রান। জামান খানের করা ওভারের প্রথম বলে লেগ বাই থেকে এক রান সংগ্রহ করেন প্রমোদ মাধুশান। দ্বিতীয় বল থেকে ডট আদায় করে নেন জামান খান। তৃতীয় বলে এক রান নেন আসালাঙ্কা। চতুর্থ বলে জামানের শিকারে পরিণত হন প্রমোদ মাধুশান।
এতে করে শেষ দুই বলে লঙ্কানদের প্রয়োজন পড়ে ৬ রান। পঞ্চম বলে আসালাঙ্কা ৪ রান করে সমীকরণ দাঁড় করান ১ বলে ২ রানে। শেষ বলে বাউন্ডারি লাইনে বল পাঠিয়ে দৌড়ে ২ রান সংগ্রহ করেন। পাকিস্তানের হয়ে ইফতেখার ৩টি, শাহিন শাহ আফ্রিদি ২টি, জামান খান ও শাদাব একটি করে উইকেট লাভ করেন।
এর আগে অঘোষিত সেমিফাইনালে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৯ রানে ওপেনার ফখর জামানকে ফেরান লঙ্কান পেসার প্রমোদ মাধুশান। লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ৫ ওভারে কেবল ১৩ রান সংগ্রহ করে পাকিস্তান।
শুরুর সেই ধাক্কা সামাল দেন বাবর আজম আর আবদুল্লাহ শফিক। এই দুই ব্যাটার দ্বিতীয় উইকেটে গড়েন ৬৪ রানের জুটি। দারুণ খেলতে থাকা বাবর ব্যক্তিগত ২৯ রান করে ওয়াল্লালাগের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। একপ্রান্ত আগলে রেখে অর্ধ-শতক তুলে নেন আব্দুল্লাহ শফিক। ৬৯ বলে ৩ চার আর ২ ছক্কায় ক্যারিয়ারসেরা ৫২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শফিকের বিদায়ের পর দ্রুত একাধিক উইকেট হারালে ১৩০ রানেই প্রথম পাঁচ উইকেট হারায় পাকিস্তান।
রিজওয়ান ও ইফতিখার আহমেদ ষষ্ঠ উইকেটে গড়েন ১০৮ রানের জুটি। ৪০ বলে ২ ছক্কা ও ৪ চারে ৪৭ রান করে সাজঘরে ফিরেন ইফতিখার। তবে রিজওয়ান খেলেন শেষ বল পর্যন্ত। ৭৩ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে তিন উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















