শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটের পথে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:২৩ ১০ জুন ২০২৪
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছিলো ভারত। রবিবার (৯ জুন) পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৬ রানের জয় তুলে নিয়েছে তারা। এতে সুপার এইটের পথে এগিয়ে গেলো মেন ইন ব্লুরা।
নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হতে বিলম্ব হয়। থামলে হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। পরে বৃষ্টিতে এক দফা খেলা বন্ধ হয়। এর আগেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি। তাকে তুলে নেন নাসিম শাহ।
এরপর পাক পেসারদের তোপে পড়ে ভারতীয় ব্যাটাররা। শাহিন শাহ আফ্রিদির বলে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অক্ষর প্যাটেল ও রিশভ প্যান্ট। তাতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে তারা। তবে অক্ষর ২০ আর প্যান্ট ৪২ রানে ফিরলে বিপাকে পড়ে ভারত। একদিকে নাসিম, অন্য প্রান্তে মোহাম্মদ আমিরের বোলিংয়ে দিশেহারা হয় তারা। তাদের সমর্থন দেন হারিস রউফ।
ফলে শেষ পর্যন্ত ভারত আর ঘুরে দাঁড়াতে পারেনি। নাসিম-আমির- রউফের আগুন ঝরা বোলিংয়ে ১১৯ রানে অলআউট হয় রোহিত অ্যান্ড কোং। পাকিস্তানের হয়ে নাসিম ও রউফ তিনটি করে এবং আমির দুটি উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ধীরে-সুস্থে খেলার চেষ্টা করে পাকিস্তান। তবু ১৩ রান করে জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন বাবর আজম। ওয়ানডাউনে নেমে দ্রুত ফেরেন উসমান খান। তবে এক প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু তার ব্যাটিং ছিল মন্থর। একপর্যায়ে ৩১ রান করে বিদায় নেন তিনি। মূলত, সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান।
পরে চেষ্টা করলেও সফল হতে পারেননি ইমাদ ওয়াসিম। ব্যর্থ হন ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদরা। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। ভারতের হয়ে বুমরাহ ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















