সংসদের ইতিহাসে প্রথম বাজেট উত্থাপন করলেন প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৩ ১৩ জুন ২০১৯
দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম বাজেট বক্তৃতা উত্থাপন করলেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পৌনে এক ঘণ্টা পর বাজেট বক্তৃতার বাকি অংশ উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বিকাল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৪০ পর্যন্ত ৩০ মিনিট বাজেট বক্তব্য পাঠ করেন। এসময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘক্ষণ টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
আজ বৃহস্পতিবার বেলা তিনটায় হলুদ ও সবুজে ছাপা শাড়ি পরা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ অন্যান্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন। বাজেট পেশ উপলক্ষে অধিবেশন কক্ষ ছিলো কানায় কানায় পূর্ণ। সংসদ গ্যালারি থেকে ভিআইপি লাউঞ্চ সর্বত্রই ছিল উপচে পড়া ভীড়। বেলা ৩টা ২৫ মিনিটে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিজের জীবনের প্রথম বাজেট প্রস্তাবনা পড়া শুরু করেন অর্থমন্ত্রী।
বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রথম ও দেশের ৪৮তম বাজেটের শিরোনাম ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’।
জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিরতি নিয়ে সংসদ সদস্যদের সহযোগিতায় সেবা শশ্রুষাও দিতে দেখা যায়। অসুস্থতার কারণে শুরুতেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল স্পিকারের কাছে কিছু সময় বসে, কিছু সময় দাঁড়িয়ে বাজেট বক্তৃতা দেওয়ার অনুমতি নেন। তবে শুরু থেকেই তাকে ক্লান্ত দেখাচ্ছিল। এসময় অর্থমন্ত্রীকে চোখের ড্রপ দেয়া হলে প্রধানমন্ত্রী নিজে টিস্যু এগিয়ে দেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর পক্ষে বক্তব্য পড়ে দেওয়ার অনুমতি নিয়ে তা পড়া শুরু করেন।
এ অবস্থায় অর্থমন্ত্রী প্রায় ৪০ মিনিট বক্তৃতা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের উদ্দেশে বলেন, অর্থমন্ত্রী অসুস্থ। স্পিকার অনুমতি দিলে তিনি অর্থমন্ত্রীর পক্ষে বাজেট বক্তৃতা পড়ে দিতে চান। তখন স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী বক্তৃতা পড়ে দিতে পারেন এবং তিনি চাইলে বসেই বক্তৃতা পড়তে পারেন। পরে ৪টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর পক্ষে বাজেট বক্তব্য পড়া শুরু করেন। এসময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সহমত প্রকাশ করেন।
বাজেট বক্তৃতার একপর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য অর্থ বরাদ্দ রাখার বিষয়। বক্তৃতায় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর বক্তৃতা পড়তে গিয়ে বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।’ এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মিত হাসতে থাকেন এবং বলেন, ‘মাননীয় স্পিকার আমি কিন্তু অর্থমন্ত্রীর বক্তব্য পড়ে দিচ্ছি।’ তখন স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বক্তৃতার যত জায়গায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হয়েছে, সব জায়গা যেন প্রধানমন্ত্রী পড়েন।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










