সাকিবকে গ্রেপ্তার প্রসঙ্গে যা জানালেন আসিফ নজরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৫ ২৬ সেপ্টেম্বর ২০২৪
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ঢাকার আদাবরে গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আসামীর তালিকায় নাম আছে সাকিব আল হাসানের। যদিও বিগত সরকারের সংসদ সদস্য সাকিব সে সময় দেশেই ছিলেন না। সাকিবের বিরুদ্ধে হওয়া এই মামলাকে তাই অনেকেই রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত বলেও মনে করছেন। তবে টাইগার অলরাউন্ডারের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে।
গত ৫ আগস্ট আদাবরে নিহত হন পোশাক কারখানার শ্রমিক মো: রুবেল। এই ঘটনায় মামলা করেছেন তার বাবা রফিকুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকেকেই আসামি করা হয়েছে। যেখানে নাম আছে সাকিবেরও। হত্যা মামলা হওয়ার পর সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠান এক আইনজীবী। তবে মামলা হওয়ার পরও দিব্যি খেলে চলেছেন সাকিব।
এই প্রসঙ্গে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত জাতীয় দিলের দরজা সাকিবের জন্য খোলা। প্রয়োজনে এই অলরাউন্ডারকে সব ধরনের আইনি সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছে বিসিবি। এই মুহূর্তে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশটিতে দলের সঙ্গেই আছেন সাকিব। তবে বাংলাদেশের পরবর্তী সিরিজ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজটির ভেন্যু বাংলাদেশে হওয়ায় খেলতে চাইলে দেশে ফিরতেই হবে সাকিবকে।
তাই প্রশ্ন উঠেছে, দেশে ফিরলে কি সাকিবকে গ্রেপ্তার করা হবে? অনেকেই মনে করে মামলা হওয়ার কারণেই পাকিস্তান সিরিজের পর দেশে না ফিরে কাউন্টি খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, তদন্ত ছাড়া কাউকেই গ্রেফতার বা হয়রানি করা হবে না। গতকাল একই কথা ফের বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের একটি বাংলা সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিবের মামলার বিষয়ে কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক আসিফ নজরুল। তিনি বলেন, 'মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান, তাদের কারো সঙ্গে কি গ্রেফতারের ঘটনা ঘটেছে? ঘটেনি। আমরা বারবার মানুষকে বুঝানোর চেষ্টা করেছি, আমরা পুলিশকে বলেছি, 'আপনারা বুঝানোর চেষ্টা করেন মানুষকে যে, মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা।' পুলিশের কাছ থেকে এবং আদালতের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, যারা মামলা করতে আসে সেখানেও (পুলিশের ওপর) চাপ থাকে।'
সাকিবের বিরুদ্ধে মামলা জনগণ করেছে, রাষ্ট্র নয়- এমন মন্তব্যই করেছেন আসিফ নজরুল। তিনি এ বিষয়ে বলেন, 'যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার। ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিলো। এই মামলাগুলো পুলিশ করেনি, পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে। এ মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে।'
বিশ্বাসযোগ্য তথ্য না পেলে পুলিশ কাউকেই গ্রেপ্তার করবে না বলেও আশ্বাস দেন তিনি, একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি, এফআইআর মানেই গ্রেপ্তার না। কিছু কিছু মানুষ যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে, এই মামলা তার নামে হওয়ার কথা না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সঙ্গে কাজ করি। আমরা আশ্বাস দেয়ার চেষ্টা করি যে, পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদের গ্রেপ্তার করবে না।'
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















