সাকিবকে দেশে ফিরতে ‘নিরুৎসাহিত’ করার ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:১০ ১৮ অক্টোবর ২০২৪
সাকিব আল হাসানের অবসর দেশের মাঠ থেকে হোক, ব্যক্তিগতভাবে এমন চাওয়া ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তার পরও এই অলরাউন্ডারকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে সেটির কারণ ব্যাখ্যা করলেন তিনি। উপদেষ্টা জানালেন, খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
১৭ বছরের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে ছিলেন সাকিব। কিন্তু দুবাইয়ে তার যাত্রাবিরতির সময়ই বদলে যায় দৃশ্যপট। ৩৭ বছর বয়সী ক্রিকেটার নিজেই জানান, আপাতত দেশে ফেরা হচ্ছে না। তার নিরাপত্তার কথা ভেবেই সংশ্লিষ্টরা তাকে এমন পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
এই ঘটনায় বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। সরকারের পক্ষ থেকেও লম্বা সময় কোনো বার্তা না আসায় কিছুটা ধোঁয়াশার জায়গা ছিল। বৃহস্পতিবার রাতে ক্রীড়া উপদেষ্টার বিবৃতিতে অনেকটাই পরিষ্কার হয়েছে চিত্র।
“আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে, যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে।”
“সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনোপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।”
দেশের মাঠ থেকে সাকিব টেস্ট ক্যারিয়ার শেষ করার ইচ্ছের কথা জানানোর কিছুদিন পর ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, সাকিবকে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে। সাকিব পরে ফেইসবুকে বার্তা দিয়ে দুঃখপ্রকাশ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নীরব থাকার জন্য। রাজনীতিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যাও করেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা পরে বলেন, সাকিবের দেশে ফেরা ও পরবর্তীতে দেশ ছেড়ে যাওয়ায় কোনো বাধা তিনি দেখেন না। দেশের ক্রিকেটের সেরা তারকাকে মাঠের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তাও তিনি দিয়েছিলেন। তবে সাকিবের দেশে ফেরা ঠেকাতে গত কিছুদিন ধরেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আশেপাশে মিছিল-স্লোগান, দেয়াল লিখনসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন কিছু মানুষ। সাকিব দেশে ফিরলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয় তারা।
ক্রীড়া উপদেষ্টার বিবৃতির পর বলা যায়, সেই মানুষগুলোর আন্দোলনের কারণেই শেষ পর্যন্ত এই দফায় দেশে ফেরা হলো না সাকিবের। দেশের মাঠ থেকে তাই টেস্টে বিদায় নেওয়া হচ্ছে না তার। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজের পর দেশের মাঠে বাংলাদেশের পরের টেস্ট আগামী বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















