স্ত্রীকে যে ৪ কথা কখনই বলবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৭ ১৮ আগস্ট ২০২৩
পারস্পারিক সম্মান না থাকলে দাম্পত্য জীবনে সুখী হওয়া অসম্ভব। সম্মান থাকলে তার হাত ধরে আসবে ভালোবাসাও। কেউ যদি তার স্ত্রীকে অসম্মান করে, অপমান করে কথা বলে, কষ্ট দেয় তবে সেই সম্পর্ক রং হারাতে বাধ্য। কারণ মানুষ অসম্মান মেনে নিয়ে একসঙ্গে পথ চলতে পারে না।
স্বামীর বলা একেকটি কথা স্ত্রীর বুকে তীর হয়ে বিঁধতে পারে। তাই রাগের বশে হোক বা অন্য যেকোনো সময় কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন। কখনই এই ৪ কথা আপনার স্ত্রীকে বলবেন না, কারণ এই কথাগুলো তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়-
বাড়ি থেকে বেরিয়ে যাও
অনেকেই রাগের মাথায় স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এমনটা কখনোই বলবেন না। কারণ একজন নারী একসঙ্গে সংসার করার জন্যই নিজের পরিবারকে ছেড়ে আসে। নতুন একটি জীবনের স্বপ্ন দেখে। নিজের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসে। তাই তার ওপর রাগ করে বাড়ি ছাড়তে বলবেন না। কারণ বাড়ি ও সংসার আপনাদের দুজনেরই।
আমার জীবন নষ্ট করে দিয়েছো
আপনার সঙ্গে জীবন কাটাতে এসে নিজের অনেক ইচ্ছা-আকাঙ্ক্ষার কথা হয়তো ভুলে গেছেন আপনার স্ত্রী। আপনাকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছেন। তাই তাকে কখনো বলবেন না যে সে আপনার জীবন নষ্ট করে দিয়েছে। যদি কোনো বিষয়ে তার ওপর মনোক্ষুণ্ণ হন তবে ঠান্ডা মাথায় বসে তার সঙ্গে কথা বলুন। চেচামেচি কোনো সমাধান নয়। কারণ রাগের মাথায় মানুষ এমন অনেক ভুলভাল কথা বলে ফেলে, যার কারণে পরবর্তীতে সংসার টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যায়।
তোমাকে বিয়ে করে ভুল করেছি
বলার আগে চিন্তা করুন। কারণ কথা একবার বলে ফেললে তা ফিরিয়ে আনা মুশকিল হয়ে যায়। আপনি যখন বিয়ের সিদ্ধান্ত নেন, তখন নিশ্চয়ই বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছেন? তাহলে পরবর্তীতে স্ত্রীকে কখনো এই কথা বলবেন না যে, ‘তোমাকে বিয়ে করে ভুল করেছি’। কারণ বিয়ের সিদ্ধান্তটি যদি ভুলও হয়, তার দায়ভার আপনার স্ত্রীর নয়, আপনার। সেই দায় তার ওপর চাপাবেন না। স্বামীর কাছ থেকে এমন কথা শুনলে স্ত্রীর কষ্ট পাওয়া খুবই স্বাভাবিক।
আমার কাছে তোমার মতামতের গুরুত্ব নেই
স্ত্রী মানে আপনার সবকিছুতেই তার অধিকার। সংসার চালাতে গিয়ে দুজনেরই মতামত সমান জরুরি। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করে নেবেন। কিন্তু সেসব না করে স্বেচ্ছাচারিতা করা এবং স্ত্রীর মতামতের গুরুত্ব না দেওয়া চরম অবহেলা। এমনটা কখনো করবেন না।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















