হিংস্র সিংহকে গলা টিপে হত্যা করলেন যুবক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৩ ৭ ফেব্রুয়ারি ২০১৯
প্রচণ্ড শক্তিধর হিংস্র সিংহকে গলা টিপে হত্যা করলেন সাহসী এক যুবক। ঘটনা গেল সোমবারের। আমেরিকার কলোরাডোয়।
ওই এলাকার পাহাড়ি রাস্তায় দৌড়াচ্ছিলেন ওই মার্কিন যুবক। এ সময় সিংহের আক্রমণের মুখে পড়েন তিনি।
নিজের জীবন বাঁচাতে খালি হাতে সেই সিংহকেই গলা টিপে হত্যা করেন সাহসী ওই যুবক।
সিংহ-মানুষের এই লড়াইয়ের সাক্ষী থাকল আমেরিকার কলোরাডো। খবর - সিএনএন, এনডিটিভি, ওয়াশিংটন পোস্ট।
স্থানীয় সময় সোমবার কলোরাডোর কর্সটুথ পাহাড়ি এলাকায় জগিং করতে বের হয়েছিলেন ওই মার্কিন যুবক।
হঠাৎ পেছন থেকে সিংহের গর্জনের শব্দ পেয়ে প্রমাদ গুনলেন। প্রতিরোধ করার সুযোগই পাননি ওই ব্যক্তি। ততক্ষণে তার মুখে কামড় বসিয়ে দিয়েছে সিংহটি।
সর্বশক্তি দিয়ে নিজেকে সিংহের কবল থেকে মুক্ত করার চেষ্টা করেন। মুহূর্তেই সাহস সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়া ৩৭ কেজি ওজনের পাহাড়ি সিংহের টুঁটি চেপে ধরলেন। আর তাতেই শ্বাসরোধে মৃত্যু হয় সিংহটির।
ওই যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখে গভীর ক্ষত রয়েছে। হাত, পা এবং শরীরের অন্য অংশেও অল্প ক্ষতের সৃষ্টি হয়েছে।
কলোরাডো পার্কের কর্মকর্তা রেবেকা ফেরেল জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট বলছে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে সিংহটির। তিনি আরও জানান, লোকটি যেহেতু দৌড়াতে বেরিয়েছিলেন তাই তার কাছে প্রতিরোধমূলক কোনও অস্ত্র ছিল না। সাহস আর ইচ্ছশক্তির জোরে বেঁচে গেছেন ওই দৌড়বিদ।
কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সূত্র বলছে, পাহাড়ি সিংহরা সাধারণত হামলা করে না। এরা বেশ শান্ত ও ধীর স্থির হয়। তবে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। অনেক মানুষই আজকাল তাদের আস্তানার আশপাশে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এতেই বিরক্ত হয়ে উঠছে সিংহরা।
১৯৯০ সাল থেকে এ পর্যন্ত কলোরোডার ওই অঞ্চলে পাহাড়ি সিংহের আক্রমণে ১৬ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন ৩ জন। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে সিংহগুলো হামলা চালিয়েছে সেগুলো পূর্ণবয়স্ক নয়। এই ব্যক্তির ক্ষেত্রেও হামলাকারী সিংহটি অল্পবয়সী বলে জানা গেছে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






