২ লাল কার্ড, ৫ গোলের ম্যাচে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৯ ১৩ জুলাই ২০২৫
মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। আজ রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথ দেখছিলো বাংলাদেশ! তবে ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই গোল উল্টো দিয়ে সমতা ফেরে নেপাল। ফলে এক সময় ম্যাচটি গড়াচ্ছিলো ড্র দিকে, তবে যোগ করা অতিরক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ৩-২ গোলে হারায় টাইগ্রেসরা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে বাংলাদেশ। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করে ফেলে দলটি। মুনকি আক্তারের পাসে ডানপ্রান্ত দিয়ে শিখা এবং সাগরিকা মিলে তৈরি করেন গোলের সম্ভাবনা, যদিও তখন বল জালে জড়ানো যায়নি। তবে ১৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বল নিয়ে এগিয়ে যান সাগরিকা, প্রতিপক্ষের রক্ষণভাগকে কাটিয়ে দিয়ে পাস বাড়ান মুনকি আক্তারের দিকে। তার শট নেপালের এক ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন সিনহা জাহান শিখা।
এরপর নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ২৯ মিনিটে ফ্রি কিক থেকে হেডে গোলের চেষ্টা করে তারা, কিন্তু বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী সেই সুযোগ হাতছাড়া হতে দেননি। মিনিট কয়েক পর আবারো নেপালের আক্রমণ ঠেকান স্বর্ণা। এরপর আবারও খেলায় ফিরেছে বাংলাদেশ। ৩৬ মিনিটে মুনকির পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যান শান্তি মারডি। তার লম্বা ক্রসে বারবার চেষ্টা করেও গোল পাচ্ছিলেন না শিখা। শেষ পর্যন্ত বল পেয়ে জালে পাঠান সাগরিকা, বাড়িয়ে দেন দলের লিড ২-০।
প্রথমার্ধের বাকি সময়টাতে উভয় দল চেষ্টা করেছে আরও গোলের, কিন্তু সফল হয়নি কেউই। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দুই দলই একের পর এক আক্রমণ চালায়। তবে ম্যাচের ৫৬ মিনিটে বাংলাদেশের সাগরিকা ও নেপালের শিমরান রাই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দু’দলই ১০ জন করে খেলতে থাকে।
এরপর ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় নেপাল। এরপর ৮৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর দারুণ গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলেই নিশ্চিত হয় স্বাগতিকদের জয়।
চার দল নিয়ে রাউন্ড-রবিন পদ্ধতিতে হচ্ছে এবারের টুর্নামেন্ট। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।
শক্তিমত্তার বিচারে বাংলাদেশই টুর্নামেন্টের ফেভারিট। গত বছর সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভারতকে নিয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার সেই শিরোপা ধরে রাখাই লাল-সবুজের মূল লক্ষ্য। আর ঘরের মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে দলটি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















